আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৬ জুন ২০২৬ শুক্রবার: ভেনেজুয়েলায় শতাব্দীর অন্যতম ভয়াবহ জোড়া ভূমিকম্পে দেশজুড়ে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় বুধবার এক মিনিটেরও কম, মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.১ (কিছু প্রতিবেদনে ৭.২) এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বিশেষজ্ঞদের মতে, এটি দেশটির গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। সর্বশেষ হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ। এছাড়া হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্যোগ কবলিত অঞ্চল ঘোষণা করে জরুরি অবস্থা জারি করেছেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী কারাকাস ও উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে। কারাকাসের আলতামিরা এলাকায় একটি ২২ তলা ভবন ধসে পড়েছে এবং বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন। উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও জরুরি সেবাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। একই সঙ্গে সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র ও ত্রাণ বিতরণ কেন্দ্রে রূপান্তর করা হয়েছে এবং বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। বৈজ্ঞানিক সংস্থাগুলো আরও শক্তিশালী আফটারশকের আশঙ্কা প্রকাশ করেছে।
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা রাজ্য, যেখানে অধিকাংশ হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো জানান, অনেক আহত ব্যক্তি হাসপাতালে পৌঁছানোর আগেই বা পৌঁছানোর পরপরই মারা গেছেন। স্থানীয় হাসপাতালগুলো রোগীতে পূর্ণ হয়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে অস্থায়ী ফিল্ড হাসপাতাল চালু করা হয়েছে। ভূমিকম্পে লা গুয়াইরার প্রধান হাসপাতালও ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসকদের খোলা আকাশের নিচে ও ফুটপাতে আহতদের চিকিৎসা দিতে হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এলাকায় টেলিফোন ও মোবাইল নেটওয়ার্কও বন্ধ রয়েছে। দীর্ঘ দেড় দশকের অর্থনৈতিক সংকট, দুর্বল স্বাস্থ্যব্যবস্থা, বিদ্যুৎ ও পানিসহ মৌলিক সেবার অবনতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গত ১৫ বছরে প্রায় ৮০ লাখ মানুষ দেশ ছেড়ে চলে যাওয়ায় চিকিৎসক, প্রকৌশলীসহ দক্ষ জনবলের সংকটও উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে প্রতিবেশী কলম্বিয়া ৬২ জনের বেশি উদ্ধারকর্মী, প্রশিক্ষিত উদ্ধারকারী কুকুর এবং ভারী উদ্ধার সরঞ্জাম নিয়ে সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইরানসহ বিভিন্ন দেশও জরুরি সহায়তার আশ্বাস দিয়েছে।
ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কানাডা প্রাথমিকভাবে ৩৫ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বিশ্বস্ত অংশীদার সংস্থাগুলোর মাধ্যমে দুর্গত মানুষের কাছে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, সুরক্ষা এবং অন্যান্য জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছে দেওয়া হবে। তিনি ভেনেজুয়েলার ধ্বংসযজ্ঞকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেন। এদিকে বিবিসি জানায়, প্রথম ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের কারাবোবো অঙ্গরাজ্যে এবং দ্বিতীয় কম্পনটি ৩৯ সেকেন্ড পর আরও বেশি শক্তি নিয়ে আঘাত হানে। ভূমিকম্পের পর দেশটিতে ২০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয় ২৩৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করলেও ধ্বংসস্তূপের নিচে এখনও বিপুলসংখ্যক মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করেছে, হতাহতের সংখ্যা শেষ পর্যন্ত ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
সংস্কার/ইএমই
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে