আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৯ এপ্রিল ২০২৬ বুধবার: দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। একইসঙ্গে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের পাঁচ জেলায় শিগগিরই বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ পাউবোর সতর্কবার্তায় জানানো হয়, বর্তমানে নেত্রকোণার ভুগাই-কংশ নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। একই জেলার সোমেশ্বরী নদীর পানি ৫০ সেন্টিমিটার এবং মগড়া নদীর পানি ২ সেন্টিমিটার ওপরে রয়েছে। এছাড়া সুনামগঞ্জের জাদুকাটা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে বইছে।
সংস্থাটি জানায়, নদীগুলোর পানি আরও বাড়লে নেত্রকোণা, সুনামগঞ্জ, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ জেলার নিম্নাঞ্চলে প্লাবনের ঝুঁকি বাড়বে। ইতোমধ্যে নেত্রকোণার দুর্গাপুর, কলমাকান্দা ও আটপাড়া উপজেলার নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে উজানের পানি বাড়তে পারে এবং বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে। বিশেষ করে সুনামগঞ্জ, নেত্রকোণা ও মৌলভীবাজার জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।
এদিকে পানি বৃদ্ধির কারণে নেত্রকোণার বেশ কয়েকটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জেলা প্রশাসন নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে।
পাউবোর কর্মকর্তারা জানান, নদীর বিভিন্ন পয়েন্টে তাদের টিম মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জরুরি নির্দেশনা দেওয়া হবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ু ও একটি নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত বেড়েছে এবং আগামী দু-একদিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।
সংস্কার/ইএমই
দীর্ঘ কূটনৈতিক নীরবতা ও ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের প্রথম চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং
চীনের চার দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ
বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। একই দিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের