অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভারতে ৪৪ বছরের মসজিদ :  উচ্ছেদে ৩ হাজার পুলিশ - ইন্টারনেট বন্ধ

ছবি : সংগৃহীত

সংস্কার ৮ জুন ২০২৬ সোমবার: ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে কড়া নিরাপত্তার মধ্যে ৪৪ বছরের পুরোনো ঐতিহাসিক নূরানী মসজিদ উচ্ছেদ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। রোববার (৭ জুন) মালবীয় নগর এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় ৩ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। গুজব ছড়ানো ঠেকানোর কারণ দেখিয়ে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ১৯৮১ সালে নির্মিত নূরানী মসজিদটি দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে এলাকার মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। প্রতিদিন সেখানে শত শত মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। তবে রাস্তা প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে জয়পুর উন্নয়ন কর্তৃপক্ষ (জেডিএ) মসজিদটিকে অবৈধ ঘোষণা করে উচ্ছেদ অভিযান শুরু করে। একই অভিযানের আওতায় একটি মাজার, দুটি ছোট মন্দির এবং একটি সৎসঙ্গ ভবনও রয়েছে।

মসজিদ কমিটির অভিযোগ, শুক্রবার রাতে উচ্ছেদের নোটিশ দেওয়া হলেও জবাব দেওয়ার বা আইনি পদক্ষেপ নেওয়ার মতো পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। রবিবার সকালে প্রশাসন বুলডোজার নিয়ে অভিযান শুরু করে।

কমিটির দাবি, মসজিদের জমি কোনো অবৈধ দখল নয়; এটি জয়পুর উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদিত একটি হাউজিং সোসাইটি থেকে বৈধভাবে কেনা হয়েছিল। ৪৪ বছর পর হঠাৎ করে এটিকে অবৈধ ঘোষণা করার কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় মুসলিমরা।

উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুরো মালবীয় নগর এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়। প্রশাসন ৩ হাজারের বেশি সশস্ত্র পুলিশ মোতায়েন করে এবং অভিযানের আগে এলাকায় ফ্ল্যাগ মার্চ পরিচালনা করে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বা তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ রাখা হয়।

প্রশাসনের দাবি, দীর্ঘদিনের যানজট নিরসনে রাস্তা প্রশস্ত করা প্রয়োজন। এর আগে মে মাসেও ওই এলাকায় ১৩৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নূরানী মসজিদের পরিবর্তে খো নাগোরিয়ান এলাকায় বিকল্প জমির প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানিয়েছে প্রশাসন।

অন্যদিকে, মুসলিম সম্প্রদায়ের একাংশের অভিযোগ, একটি ঐতিহাসিক ধর্মীয় উপাসনালয় এভাবে জোরপূর্বক ভেঙে ফেলা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। সর্বশেষ খবর অনুযায়ী, কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে এবং পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে