আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : ইন্টারনেট
সংস্কার ১৭ নভেম্বর ২০২৫: ফরিদপুরের ভাঙ্গায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে আজ সোমবার ১৭ নভেম্বর ২০২৫, সরেজমিন সফরে আসেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি এলাকাজুড়ে ঘুরে ঘুরে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখে তিনি তাদের প্রশংসা করেন। ভাঙ্গা বিশ্বরোড মোড়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায়কে সামনে রেখে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের সময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা কঠোরভাবে গ্রহণ করা হয়েছে। কোথাও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে সেখানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আনসারসহ সব বাহিনী মোতায়েন রাখা হয়েছে।
তিনি আরও জানান, দায়িত্বে থাকা সদস্যদের উপস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। জনগণের জান-মাল রক্ষায় যা যা প্রয়োজন, সকল প্রস্তুতি সম্পন্ন। এছাড়া বিশৃঙ্খলা সৃষ্টির মতো কোনো নির্দিষ্ট তথ্যও তাদের কাছে নেই। অন্যদিকে, সকাল থেকেই ফরিদপুর জেলা সদরসহ প্রতিটি উপজেলায় গুরুত্বপূর্ণ প্রবেশমুখ, বাজার, সরকারি স্থাপনা ও মোড়ে বিজিবি, পুলিশ ও র্যাবের যৌথ চেকপোস্ট বসানো হয়। ভাঙ্গার বড়বাজার মোড়, পুরনো বাসস্ট্যান্ড, গোলচত্বর ও নতুন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পথচারী ও যানবাহনে তল্লাশি চালানো হয়েছে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই সঙ্গে টহল দিচ্ছে র্যাব-পুলিশ ও বিজিবির একাধিক টিম। এদিকে সকাল সাড়ে নয়টার দিকে কৃষক দলের নেতাকর্মীরা ভাঙ্গার বিভিন্ন এলাকায় মিছিল বের করেন যা পুরো পরিস্থিতিকে আরও নজরদারির আওতায় নিয়ে আসে।
পরিদর্শন শেষ করে ডিআইজি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বাস্তবায়ন করা হচ্ছে এবং জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সংস্কার/ইএফহ
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া