আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২০ মে ২০২৬ বুধবার: বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে বৈঠকে বসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের কয়েকদিন পর অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে দুই নেতা বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেছেন এবং যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের সমালোচনা করেছেন।
বুধবার অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের মূল লক্ষ্য ছিল বিশ্বমঞ্চে চীন ও রাশিয়াকে একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে তুলে ধরা। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে দুই দেশ একক আধিপত্য বিস্তারের প্রচেষ্টা, আন্তর্জাতিক নৌ-চলাচলে বাধা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে।
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও স্পষ্ট অবস্থান নিয়েছেন শি জিনপিং ও পুতিন। তারা ইরান ও গাজায় মার্কিন-ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন, এসব পদক্ষেপ পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলছে। একই সঙ্গে গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন দুই নেতা।
এশিয়ার বিভিন্ন ইস্যুতেও চীন ও রাশিয়া একই অবস্থান নিয়েছে। উত্তর কোরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও একতরফা পররাষ্ট্রনীতির বিরোধিতা করার পাশাপাশি জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এছাড়া লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমা হস্তক্ষেপের বিরোধিতা করেছে বেইজিং ও মস্কো।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই শীর্ষ সম্মেলন চীন ও রাশিয়ার মধ্যে বাড়তে থাকা রাজনৈতিক আস্থার প্রতিফলন। একই সঙ্গে এটি ওয়াশিংটনের একক প্রভাবের বিরুদ্ধে বেইজিংয়ের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। শি জিনপিং ও পুতিনের এই বৈঠক বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গঠনের প্রচেষ্টাকে আরও জোরালো করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সংস্কার/ইএমই
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে