আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ফাইল ছবি
সংস্কার ৩০ ডিসেম্বর ২০২৫: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫ বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। আপসহীন এই নেত্রীর জানাজায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য সংসদ ভবনের আশপাশের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ ও সীমিত করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে এসব নির্দেশনা কার্যকর হবে এবং জানাজা শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে।
যান চলাচল সংক্রান্ত বিধিনিষেধ: এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোড র্যাম্প দিয়ে নামা বন্ধ থাকবে। বিকল্প হিসেবে এফডিসির র্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট বা বিজয় সরণি অভিমুখে যান চলাচল সীমিত থাকবে। কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়কটি যতটা সম্ভব এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ বিজয় সরণি ও ফার্মগেটের দিকে সীমিত যান চলবে। বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা-শাহবাগ-মতিঝিল-পল্টন-গুলিস্তানগামী গাড়িগুলোকে মহাখালী-জাহাঙ্গীরগেট-কাজী নজরুল ইসলাম এভিনিউ এড়িয়ে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করতে বলা হয়েছে। মিরপুর অঞ্চল থেকে ধানমন্ডি ও মোহাম্মদপুরগামী যানগুলো মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকা এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিং রোড ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। মিরপুর অঞ্চল থেকে রমনা ও মতিঝিলগামী যানগুলো মিরপুর রোডের শ্যামলী থেকে বামে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড বা লিংক রোড ব্যবহার করে জাহাঙ্গীরগেট-মহাখালী-তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার দিয়ে চলাচল করবে। পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের দিকে গাড়ি চলাচল সীমিত থাকবে। ধানমন্ডি ৩২ নম্বর ক্রসিং এবং প্রয়োজনে সায়েন্সল্যাব ক্রসিং থেকে যানবাহন ডাইভারশন দেওয়া হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে সীমিত যান চলবে।
জানাজাস্থল খালি রাখতে যেসব ক্রসিংয়ে যান চলাচল বন্ধ থাকবে: ফার্মগেট পুলিশ বক্স ক্রসিং, ফার্মগেট ইন্দিরা রোড ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, আসাদগেট ক্রসিং, রাপা প্লাজা ক্রসিং, গণভবন ক্রসিং। এর ফলে রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ পশ্চিম/আড়ং পর্যন্ত, বিজয় সরণি ক্রসিং থেকে লেক রোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত সড়ক বন্ধ থাকবে।
যেসব স্থানে গাড়ি পার্কিং করা যাবে: ঢাকা মহানগরের যানবাহন পার্কিংয়ের জন্য পুরাতন বাণিজ্য মেলার মাঠ ব্যবহার করতে হবে। ঢাকার বাইরে থেকে আগত জনসাধারণের বাস ও অন্যান্য যানবাহন পার্কিং করতে হবে মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৌবাজার/গরুর হাট এলাকা এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সার্ভিস রোডে। ডিএমপি নগরবাসীকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
সংস্কার/ইএমই
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া