অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বিহারে মুসলিম তরুণীকে হেনস্তা নিকাব খুলে সিঁদুর পরানোর তদন্ত

ছবি : সংগৃহীত

সংস্কার ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার: ভারতের বিহারের নওয়াদা জেলায় এক মুসলিম তরুণীকে জনসমক্ষে হেনস্তা, জোর করে নিকাব খুলে নেওয়া এবং কপালে সিঁদুর পরানোর অভিযোগ উঠেছে। গত সপ্তাহে কামালপুর এলাকায় ঘটে যাওয়া ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা, ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, এক হিন্দু যুবকের সঙ্গে দেখা করতে গেলে উগ্র হিন্দুত্ববাদী একদল যুবক ওই তরুণীকে ঘিরে ধরে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, তরুণী বারবার হেনস্তা বন্ধ করার অনুরোধ করলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে পুরো ঘটনার ভিডিও ধারণ করতে থাকে এবং ধর্মীয় মন্তব্য করে। একপর্যায়ে তাদের চাপে তরুণীর সঙ্গে থাকা হিন্দু যুবককে তার কপালে সিঁদুর পরাতে বাধ্য করা হয়। তরুণী প্রতিবাদ করলে অভিযুক্তদের একজন বলেন, ভিডিও তো তৈরি হবেই, প্রমাণ তো থাকা চাই। পরে তারা জোর করে তরুণীর নিকাব খুলে ফেলে এবং জয় বজরংবলী স্লোগান দেয়।

ভিডিওতে আরও দেখা যায়, তরুণীর সঙ্গে থাকা যুবক বারবার তাদের থামতে অনুরোধ করলেও কেউ কথা শোনেনি। বরং একজন উপহাস করে বলেন, এখানে সিঁদুর পরাও, পরে মুসলিম রীতিতে যা করার করো। শেষ দিকে ওই যুগল ঘটনাস্থল ছেড়ে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা ক্যামেরা নিয়ে তাদের অনুসরণ করতে থাকে।

নওয়াদা জেলা পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিওটি সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে যোগাযোগ করে তার আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়ার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

এ ঘটনার পর স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মানবাধিকারকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। (মাকতুব মিডিয়া)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বেড়েছে : যুদ্ধ ও কূটনীতিতে নতুন অনিশ্চয়তা

সমঝোতা বাতিলের ঘোষণা ট্রাম্পের: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারক (এমওইউ) আর কার্যকর নয় বলে ঘোষণা দিয়েছেন। তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ন্যাটো মহাসচিব মার্ক রুটের পাশে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের সঙ্গে করা সমঝোতার সময় শেষ হয়েছে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র

ইন্টারপোলের অভিযানে ৫৯ দেশে এক হাজারের বেশি গ্রেপ্তার

বিশ্বজুড়ে মানবপাচার চক্রের বিরুদ্ধে ইন্টারপোলের নেতৃত্বে পরিচালিত সমন্বিত অভিযান ‘অপারেশন গ্লোবাল চেইন’-এ ৫৯টি দেশ থেকে এক হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মানবপাচারের শিকার বা সম্ভাব্য ভুক্তভোগী ২ হাজার ৭০ জনকে শনাক্ত করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী। ইন্টারপোল জানায়, গত ৮ থেকে ১২

ন্যাটো সম্মেলন ও ট্রাম্পের তৎপরতা : ইসরায়েল নীতিতে বিতর্ক

তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের ন্যাটো সম্মেলনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ আঙ্কারায় পৌঁছানোর কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পরদিন তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈ