আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১১ মার্চ ২০২৬: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি আসনে ফলাফল নিয়ে নানা প্রশ্ন রয়েছে। শনিবার ৭ মার্চ ২০২৬ স্থানীয় বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
হারুনুর রশিদ বলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম পরওয়ার এবং ঢাকার জামায়াতের আমির দুজনই নির্বাচনে পরাজিত হয়েছিলেন। একইভাবে এনসিপির প্রধান নাহিদ ইসলামের পরাজয়ের খবরও গণমাধ্যমে দেখা গেছে। কিন্তু পরে সামান্য ব্যবধানে তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তার মতে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা যদি এসব আসনে পরাজিত হতো, তাহলে তাদের সংসদে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ত। তাই বিরোধী দলকে সংসদে নেওয়ার জন্য সরকারের একটি ‘মেটিকুলাস ডিজাইন’ থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। নিজের নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে হারুনুর রশিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে এখন অনেক জায়গায় রাজাকারদের জেলা হিসেবে পরিচয় করানো হচ্ছে। জেলার তিনটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিপুল ভোটে জয় পেয়েছেন।
তিনি বলেন, নবাবগঞ্জ ও শিবগঞ্জে জামায়াতের কিছু ভোটব্যাংক রয়েছে এটি সত্য। কিন্তু নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট এলাকায় জামায়াত সাধারণত তৃতীয় অবস্থানে থাকে। তারপরও সেখানে তাদের জয়ী করা হয়েছে বলে তিনি দাবি করেন। হারুনুর রশিদ আরও বলেন, সরকারের কোনো পরিকল্পনা ছিল কি না, তা ভবিষ্যতে পরিষ্কার হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভোটের হার, নির্বাচনের পরিবেশ এবং কারা নির্বাচিত হন, এসব বিষয় দেখলেই অনেক কিছু বোঝা যাবে।
তিনি নির্বাচনের পরিসংখ্যান তুলে ধরে বলেন, পৌর এলাকায় জামায়াত পেয়েছে ৬৯ হাজার ভোট, আর ধানের শীষ পেয়েছে ৩৬ হাজার ভোট। এই ব্যবধানকে তিনি আকাশচুম্বী বলে মন্তব্য করেন।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা