অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বিতর্কিত নির্বাচন হলে কঠোর সিদ্ধান্তে যেতে প্রস্তুত ১১ দল

ছবি : সংগৃহীত

সংস্কার ১ ফেব্রুয়ারী ২০২৬: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, কোনো বিতর্কিত নির্বাচন আয়োজনের চেষ্টা হলে ১১ দলীয় জোট যেকোনো সময় যেকোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত। দলগুলোর মধ্যে এ বিষয়ে স্পষ্ট ঐকমত্য রয়েছে।

রোববার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যদি এমন কোনো নির্বাচনের আয়োজন করা হয় যেখানে আগেই বোঝা যায় কে প্রধানমন্ত্রী হবে বা কোন দল নির্বাচিত হবে, তাহলে ১১ দলীয় জোট তা মেনে নেবে না।

গণভোট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের প্রকাশ্যভাবে না ভোটের পক্ষে প্রচারণায় কিছু আসে যায় না। গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, চলমান গণভোটে দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। সরকারসহ সংশ্লিষ্ট সবাই হ্যাঁ ভোটের প্রচারণা চালাচ্ছে। এখন পর্যন্ত প্রকাশিত সব জরিপে হ্যাঁ ভোট অনেক এগিয়ে রয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আগেও প্রশ্ন তোলা হয়েছে। মাঠ পর্যায়ে নির্বাচন আয়োজনের জন্য যে নিয়ন্ত্রণ থাকা দরকার, তা কমিশনের নেই। অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বের প্রমাণও পাওয়া যাচ্ছে।

নির্বাচনী সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষ হচ্ছে, জামায়াতে ইসলামীর এক উপজেলা সেক্রেটারির হত্যাকাণ্ডও ঘটেছে। ১১ দলীয় জোট ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে যদি আগে থেকেই নির্ধারিত থাকে কে প্রধানমন্ত্রী হবে বা কোন দল জিতবে, তাহলে কঠোর সিদ্ধান্ত নিতে তারা প্রস্তুত।

কবর জিয়ারত শেষে আসিফ মাহমুদ সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণায় রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলায় এনসিপির নির্বাচনি পদযাত্রায় অংশ নেন। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

ইসলামী আন্দোলনে পরবর্তি মহাসচিব গাজী মাওলানা আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। একই সঙ্গে দীর্ঘদিন মহাসচিবের দায়িত্ব পালন করা অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। শনিবার ২৭ জুন ২০২৬ রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত

চার মাসে ঋণ বেড়েছে এক লাখ কোটি টাকা : সংসদে আখতার হোসেন

রংপুর-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই দেশের মোট ঋণ প্রায় ২৩ লাখ কোটি টাকা থেকে বেড়ে ২৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে। ফলে এই সময়ে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করতে হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৫তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবি

গণহত্যার বিচার না হলে সরকার পাঁচ বছর টিকবে না : নাহিদ

আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করেছে ঢাকা মহানগর এগারো দলীয় ঐক্য। এতে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করে দ্রুত

একসঙ্গে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ : জমা দিলেন পদত্যাগপত্র

জামায়াতপন্থি হিসেবে পরিচিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন। সোমবার ২২ জুন ২০২৬ তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।