অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা : বায়ুমান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে

ছবি : সংগৃহীত

সংস্কার ৬ মার্চ ২০২৬: রাজধানী ঢাকার বায়ুদূষণ আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার (৬ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা। শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ৩১৯, যা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত এবং এতে সবার জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি রয়েছে।

এর আগের দিন একই সময়ে স্কোর ছিল প্রায় ৩৩১। কিছুটা কমলেও দূষণের মাত্রা এখনও খুব বেশি। শুষ্ক আবহাওয়া ও বৃষ্টির অভাবে পিএম২.৫ কণা বাতাসে জমে থাকছে। যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ, ইটভাটা, শিল্প নির্গমন এবং শীতকালীন ধুলাবালি দূষণের প্রধান কারণ।

সর্বশেষ তালিকায় শীর্ষ ১০ দূষিত শহর হলোঢাকা (৩১৯), লাহোর (২৫৪), হ্যানয় (১৯১), কামপালা (১৭৯), ইয়াঙ্গুন (১৭৪), কলকাতা (১৭১), দিল্লি (১৬৮), কাঠমান্ডু (১৬৬), কুয়েত সিটি (১৫৯) ও চিয়াং মাই (১৫৯)।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী ০৫০ ভালো, ৫১১০০ মাঝারি, ১০১১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১২০০ অস্বাস্থ্যকর, ২০১৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে ঝুঁকিপূর্ণ ধরা হয়।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, এ অবস্থায় বাইরে গেলে এন৯৫ মাস্ক ব্যবহার করা, অপ্রয়োজনীয় বাইরে যাওয়া ও ব্যায়াম কমানো, জানালা বন্ধ রাখা, এয়ার পিউরিফায়ার ব্যবহার করা এবং শিশু, বয়স্ক ও অসুস্থদের বাড়তি যত্ন নেওয়া উচিত। বায়ুদূষণ কমাতে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী : ১৭ সমঝোতা স্মারক

দীর্ঘ কূটনৈতিক নীরবতা ও ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের প্রথম চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার উদ্যোগ

চীনের চার দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক : গণমাধ্যমে ব্যাপক সহযোগিতা

বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। একই দিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের

৬ জেলায় সেনা কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের