অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিংয়ের ঘোষণা নাহিদ ইসলামের

ছবি : সংগৃহীত

সংস্কার ৮ ফেব্রুয়ারী ২০২৬: প্রতিরক্ষা খাতকে কার্যকর ও ভবিষ্যৎমুখী করতে বাহিনীর গুণগত মান বৃদ্ধির পাশাপাশি দেশের সব ১৮ ঊর্ধ্ব সক্ষম নাগরিকের জন্য বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং চালুর অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। ভাষণে তিনি দলের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে মোট ১৮টি বিষয়ে বক্তব্য রাখেন।

প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে, ১. ফ্যাসিস্ট যুগে সংঘটিত গুম-খুন, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার বিচার, ২. ব্যাংক ও উন্নয়ন প্রকল্প লোপাটের অর্থ উদ্ধার ও বিচার, ৩. পররাষ্ট্রনীতিতে নতজানু কূটনীতির বদলে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ অবস্থান, ৪. গণপ্রতিরোধে প্রশিক্ষণপ্রাপ্ত যুবসমাজের সমর্থনে উচ্চপ্রযুক্তিনির্ভর সশস্ত্রবাহিনী, ৫. ন্যায্য বাজারব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দ্রব্যমূল্যে স্বস্তি, ৬. দলীয় বাহিনী ভেঙে জননিরাপত্তার গণসংস্থা গঠন, ৭. ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের অবসানে সংবিধানের গণতান্ত্রিক পুনর্গঠন, ৮. সুশাসন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ৯. জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্বীকৃতি ও পুনর্বাসন, ১০. ব্যাংক ও রাজস্ব খাতে সংস্কার এবং লুটপাট বন্ধ, ১১. তরুণদের জন্য আধুনিক ও সৃজনশীল কর্মসংস্থান, ১২. বৈষম্যহীন ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা, ১৩. সবার জন্য সুলভ ও মানসম্মত স্বাস্থ্যসেবা, ১৪. কৃষি ও গ্রামীণ উন্নয়ন, ১৫. ডিজিটাল নিরাপত্তা ও অবাধ তথ্যপ্রবাহ, ১৬. সাংস্কৃতিক জাগরণ ও ধর্মীয় সম্প্রীতি, ১৭. নারীর অধিকার ও ক্ষমতায়ন, ১৮. দখলমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান কাঠামোতে প্রতিরক্ষা বাজেটের প্রায় ৭০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায় ব্যয় হয়, যা দীর্ঘমেয়াদে অকার্যকর ও অস্থিতিশীল ব্যবস্থা। প্রতিরক্ষা খাতকে কার্যকর করতে এই কাঠামোগত সীমাবদ্ধতা দূর করা জরুরি। তিনি আরও বলেন, সরকার গঠন করতে পারলে প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করা হবে। একই সঙ্গে দেশের সব ১৮ ঊর্ধ্ব সক্ষম তরুণ-তরুণীর জন্য বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং চালু করা হবে, যাতে দেশব্যাপী জনভিত্তিক একটি গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা