আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২১ মে ২০২৬ বৃহস্পতিবার: বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে বৈঠকে বসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের কয়েক দিনের মাথায় অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার বিরোধিতা করে বহুকেন্দ্রিক বিশ্ব গড়ার বার্তা দিয়েছে বেইজিং ও মস্কো।
বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে দুই নেতা বিশ্বজুড়ে একতরফা আধিপত্য বিস্তারের সমালোচনা করেন। আন্তর্জাতিক নৌ-চলাচল ব্যাহত করা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়েও তারা উদ্বেগ জানান।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে শি জিনপিং ও পুতিন ইরান ও গাজায় মার্কিন-ইসরাইলি সামরিক হামলার নিন্দা করেন। তারা গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানান। একই সঙ্গে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা, জাপানের সামরিকায়ন এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে পশ্চিমা হস্তক্ষেপের বিরোধিতাও করে দুই দেশ।
বিশ্লেষকদের মতে, এই সম্মেলন চীন-রাশিয়ার রাজনৈতিক আস্থার নতুন বার্তা দিয়েছে এবং ওয়াশিংটনের একক প্রভাবের বিরুদ্ধে বেইজিংয়ের কৌশলগত অবস্থান আরও স্পষ্ট করেছে।
এদিকে ট্রাম্প-শি বৈঠকের পরপরই যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই চারটি জাহাজ চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রায় এক বছরের বেশি সময় পর আবারও সরাসরি মার্কিন এলএনজি চীনে যাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের এলএনজি রপ্তানি কেন্দ্র থেকে জাহাজগুলো যাত্রা শুরু করেছে। আগামী জুনের মাঝামাঝি বা শেষ দিকে এগুলো চীনের তিয়ানজিন বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
২০২৫ সালে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য বিরোধ তীব্র হয়। এর ফলে গত এক বছরে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি চীনে কোনো এলএনজি সরবরাহ হয়নি। যদিও চীনা কোম্পানিগুলোর সঙ্গে মার্কিন উৎপাদনকারীদের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে, তবুও বাণিজ্য উত্তেজনা ও বৈশ্বিক উচ্চমূল্যের কারণে চীনা ক্রেতারা তাদের বরাদ্দকৃত গ্যাস অন্য দেশে বিক্রি করছিল।
বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প-শি বৈঠকের পর মার্কিন এলএনজি জাহাজের চীনের উদ্দেশ্যে যাত্রা দুই দেশের জ্বালানি ও বাণিজ্য সম্পর্ক পুনরায় সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। যদিও চীন বর্তমানে রাশিয়া ও মধ্য এশিয়া থেকে পাইপলাইনে সস্তা গ্যাস আমদানিতে বেশি গুরুত্ব দিচ্ছে, তারপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি বাণিজ্য সচল রাখা বেইজিংয়ের কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
সংস্কার/ইএমই
বাংলাদেশে পুশব্যাক বা ঠেলে পাঠানো কয়েকজন ব্যক্তিকে পুনরায় ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির সুপ্রিম কোর্টে এ তথ্য জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রধান বিচারপতি সূর্য কান্ত-এর নেতৃত্বাধীন বেঞ্চে তিনি
উত্তরপ্রদেশের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণের নিচে একটি প্রাচীন শিব মন্দির ও শিবলিঙ্গ চাপা পড়ে আছে বলে দাবি করেছে হিন্দু রক্ষা দল। এ দাবির ভিত্তিতে সংগঠনটি তদন্তের দাবিতে বিক্ষোভ
পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করা হবে।
ভারতের গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত গবাদিপশু ব্যবসা ও দুগ্ধ শিল্প এখন বড় সংকটের মুখে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের কঠোর গো-নীতি, সীমান্ত কড়াকড়ি এবং উগ্র গোরক্ষক গোষ্ঠীর তৎপরতায় হাজার কোটি টাকার এই খাত মারাত্মক চাপে পড়েছে। এতে ডেইরি খামারি, কৃষক ও চামড়া ব্যবসায়ীরা অস্তিত্ব সংকটে