আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৫ এপ্রিল ২০২৬ শনিবার: ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সহযোগী সংগঠন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত অধিকার ক্ষুণ্ন হলে আবার রাজপথে নামা হবে এবং শাসকগোষ্ঠীর পতন ঘটাতে বেশি সময় লাগবে না। শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেন এবং এ মন্তব্য করেন।
বক্তব্যে ইসহাক সরকার বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও গণবিপ্লবের মধ্য দিয়ে বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে একটি ঐতিহাসিক পরিবর্তন এসেছে। তিনি উল্লেখ করেন, ‘৩৬শে জুলাই’ সংঘটিত সেই আন্দোলনে তিনি ছাত্রদের সঙ্গে একাত্ম হয়ে রাজপথে ছিলেন।
নিজেকে একজন বিপ্লবী দাবি করে তিনি বলেন, প্রায় ১০ বছর বিভিন্ন সময়ে কারাগারে ছিলেন এবং আন্দোলন-সংগ্রামে অসংখ্য সহযোদ্ধাকে হারিয়েছেন। তার মতে, দেশের মানুষের মুক্তির পথ হিসেবে এনসিপিই কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত থাকার কারণে তার পরিবারের বিরুদ্ধে প্রায় দেড় শতাধিক মামলা হয়েছে এবং নানা ধরনের নিপীড়নের শিকার হতে হয়েছে। তবে কোনো অবস্থাতেই আপস করেননি বলেও জানান তিনি।
বিএনপি ছাড়ার প্রসঙ্গে ইসহাক বলেন, তিনি যে দলের সঙ্গে যুক্ত ছিলেন, সেটি এখন তার গণতান্ত্রিক ধারা থেকে সরে গেছে। তিনি মন্তব্য করেন, ‘১৪০০ শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কেউ টিকে থাকতে পারবে না।’ তিনি আরও বলেন, দেশের জনগণ এখনো এনসিপির দিকে তাকিয়ে আছে। দলটি সক্রিয়ভাবে রাজপথে থাকলে জনগণের অধিকার ফিরে আসবে, আর নিষ্ক্রিয় হলে দেশের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।
সংস্কার/ইএমই
ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। একই সঙ্গে দীর্ঘদিন মহাসচিবের দায়িত্ব পালন করা অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। শনিবার ২৭ জুন ২০২৬ রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত
রংপুর-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই দেশের মোট ঋণ প্রায় ২৩ লাখ কোটি টাকা থেকে বেড়ে ২৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে। ফলে এই সময়ে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করতে হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৫তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবি
আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করেছে ঢাকা মহানগর এগারো দলীয় ঐক্য। এতে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করে দ্রুত
জামায়াতপন্থি হিসেবে পরিচিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন। সোমবার ২২ জুন ২০২৬ তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।