আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : ইন্টারনেট
সংস্কার ২১ অক্টোবর ২০২৫: সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন নিয়ে ২১ অক্টোবর ২০২৫ চূড়ান্ত শুনানি করবে আপিল বিভাগ। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে এটি হতে পারে এক গুরুত্বপূর্ণ মোড়। এই শুনানি হবে প্রধান বিচারপতি ড.সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে। এর আগে গত ২৭ আগস্ট ২০২৫, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানি শেষে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। পরে সুশাসনের জন্য নাগরিক - সুজন সম্পাদক ড.বদিউল আলম মজুমদার,বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি পুনর্বিবেচনার আবেদন করেন।
১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হয় সংবিধানে - ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। তবে ১৯৯৮ সালে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। এরপর ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে রায় দেন। পরবর্তীতে ২০০৫ সালে আপিল করা হলে, ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতে ত্রয়োদশ সংশোধনীকে বাতিল ঘোষণা করে। এই রায়ের ফলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয় এবং একই বছরের ৩০ জুন সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাস হয়,যা ৩ জুলাই গেজেটে প্রকাশিত হয়। রায় ঘোষণার পর ২০১১ সালের ৫ আগস্ট প্রথম পুনর্বিবেচনার আবেদন করেন ড.বদিউল আলম মজুমদার,তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান। এরপর ২০২৪ সালের ১৬ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ২৩ অক্টোবর জামায়াতের অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও পৃথকভাবে আবেদন করেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনও গত বছর একই বিষয়ে পুনর্বিবেচনার আবেদন করেন। ২১ অক্টোবর ২০২৫ শুনানি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, যদি আদালত পূর্বের রায় পুনর্বিবেচনা করে ভিন্ন মত দেয়,তাহলে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে। অন্যদিকে সরকারপক্ষ বলছে, বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়া সম্ভব নয়, কারণ এটি জনগণের ভোটাধিকার ও নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক।
সংস্কার/ইএফহ
হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। একই সময়ে বিভিন্ন কারণে সৌদি আরবে ৪৮ জন হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে বলা হয়েছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আগামী প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দেবে। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মন্ত্রিসভার সভা
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ২ জুন ২০২৬ রাতে এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় বলা হয়, এ সাফল্য বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান