অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

প্রেসিডেন্ট নির্বাচনে ফ্রান্সে প্রথম মুসলিম প্রার্থী আনাস কা-জিব

ছবি : সংগৃহীত

সংস্কার ৩ জুন ২০২৬ বুধবার: ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নতুন আলোচনায় এসেছেন মরক্কো বংশোদ্ভূত ফরাসি রেলশ্রমিক সংগঠক আনাস কা-জিব। তিনি দেশটির ইতিহাসে প্রথম মুসলিম প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রটস্কিস্ট রাজনৈতিক সংগঠন রেভল্যুশিওঁ পারমানঁত-এর হয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার ১ জুন ২০২৬ প্রকাশিত এক ভিডিও বার্তায় ৩৯ বছর বয়সী কা-জিব বলেন, তার প্রার্থিতা শ্রমিক শ্রেণি, নিম্ন আয়ের মানুষ ও অভিবাসী জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন হবে। তিনি ন্যায্য, সমতাভিত্তিক ও শ্রমিকবান্ধব সমাজ গড়ার আহ্বান জানান।

আনাস কা-জিব দীর্ঘদিন ধরে ফ্রান্সের রেলখাতে কর্মরত এবং শ্রমিক ইউনিয়ন সুদ রেল-এর সক্রিয় সদস্য। মরক্কো বংশোদ্ভূত অভিবাসী পরিবারের সঙ্গে তার সম্পর্ক বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে আলোচিত। শ্রমিক আন্দোলনের পাশাপাশি তিনি জনপ্রিয় টেলিভিশন ও রেডিও টকশো লে গ্রঁদ গ্যুল-এ অংশ নিয়ে গণমাধ্যমেও পরিচিতি পেয়েছেন। সেখানে তিনি সামাজিক বৈষম্য, শ্রমিক অধিকার ও জনজীবনের নানা বিষয়ে নিয়মিত মতামত দিয়েছেন।

রাজনৈতিকভাবে তিনি বর্ণবাদ, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিরোধী অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিক ও অভিবাসীদের অধিকারের পক্ষে কথা বলে আসছেন।

এর আগে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চাইলেও প্রয়োজনীয় স্থানীয় জনপ্রতিনিধিদের সমর্থন (পারঁনাজ) না পাওয়ায় তিনি প্রার্থী হতে পারেননি। তবে এবার তার সংগঠন দাবি করছে, আগের তুলনায় বেশি স্থানীয় নির্বাচিত প্রতিনিধির সমর্থন তারা অর্জন করেছে।

বিশ্লেষকদের মতে, ফ্রান্সের বাম রাজনৈতিক পরিসর বর্তমানে বিভক্ত থাকলেও শ্রমিক অধিকার ও সামাজিক ন্যায়বিচারের বিষয়গুলো আবারও গুরুত্ব পাচ্ছে। এ প্রেক্ষাপটে কা-জিবের প্রার্থিতা নতুন রাজনৈতিক বার্তা দিয়েছে এবং শ্রমিক রাজনীতি, সামাজিক ন্যায়বিচার ও অভিবাসী-মুসলিম কমিউনিটিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে