অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

প্রবাসী ভারতীয়রা বিপাকে পরেছে ট্রাম্পের আইনে

ছবি : ইন্টারনেট

সংস্কার, ২০ মে ২০২৫: প্রেসিডেন্ট ট্রাম্পের 'ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট' নামের একটি বিল যুক্তরাষ্ট্রের হাউস বাজেট কমিটিতে অনুমোদিত হয়েছে। গতকাল সোমবার (১৯ মে ২০২৫) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে যে, এই বিল অনুসারে, যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিকভাবে অর্থ পাঠাতে প্রবাসীদেরকে ৫ শতাংশ হারে কর দিতে হবে। এই কর প্রযোজ্য হবে মূলত মার্কিন নাগরিক ছাড়া অন্য সব ভিসাধারীর (যেমন এইচ-১বি, গ্রিন কার্ডধারী) ওপর। কর আরোপে কোনো ন্যূনতম সীমা নেই, অর্থাৎ ছোট অঙ্কের রেমিট্যান্সেও এই কর কাটবে। অথচ, মার্কিন নাগরিকরা থাকবেন এই করের বাইরে।

বিষয়টি যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় প্রবাসীদের জন্য নতুন করে আর্থিক চাপের বার্তা নিয়ে এসেছে বলে জানা গেছে। আইনে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ৫ শতাংশ হারে কর আরোপের পরিকল্পনা করা হয়েছে এই আইন কার্যকর হলে লাখো প্রবাসী ভারতীয়ের অর্থনৈতিক জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। চাই সেটা প্রবাসীদের পরিবারের কাছে টাকা পাঠানো কিংবা নিজের দেশে বিনিয়োগদুটোর ক্ষেত্রেই হয়ে পড়বে খরচসাপেক্ষ।

এনডিটিভি জানিয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ৪৫ লাখ ভারতীয় প্রবাসী রয়েছে, যাদের মধ্যে ৩২ লাখ ভারতীয় বংশোদ্ভূত। আরবিআই এ তথ্য দিয়েছে, যাতে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ভারত ১১৮.৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে, যার ৩২ বিলিয়ন এসেছে যুক্তরাষ্ট্র থেকে। নতুন কর নীতি কার্যকর হলে অতিরিক্ত ১.৬ বিলিয়ন ডলার কর দিতে হতে পারে ভারতীয় প্রবাসীদের। শুধু ব্যক্তিগত রেমিট্যান্স নয়, বিনিয়োগ আয় বা স্টক বিক্রি থেকে আয় পাঠানোর ক্ষেত্রেও এই কর কার্যকর হবে। (তথ্যসূত্র : এনডিটিভি)

সংস্কার/এফএইচ

সম্পর্কিত খবর

কেরালায় ইসলাম গ্রহণ বেড়েছে : হিন্দু ধর্ম ত্যাগও ঊর্ধ্বমুখী

ভারতের কেরালা রাজ্যের সরকারি গেজেটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে ইসলাম গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ও খ্রিষ্টধর্ম গ্রহণের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে বলে পরিসংখ্যানে দেখা গেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সালে কেরালায় ৪০ জন ইসলাম ধর্ম ত্যাগ করলেও ১৪৪ জন

দুর্নীতির অভিযোগে চীনের আইনসভা থেকে ১৩ সদস্য অপসারণ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশটির সর্বোচ্চ আইনসভা ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’ (এনপিসি) থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৬ জন শীর্ষ জেনারেলসহ মোট ১৩ জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একজন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে এনপিসির স্থায়ী কমিটির

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প : মৃত ৯২০ নিখোঁজ ৫১০০০ এর বেশি

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ আটকা পড়ে আছেন এবং নিখোঁজের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। উদ্ধার অভিযান ধীরগতিতে চলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

যাবজ্জীবন রায়ের পর হুমকির মুখে মধ্যপ্রদেশের নারী বিচারক

ভারতের মধ্যপ্রদেশে ২০২২ সালের এক গণপিটুনি হত্যা মামলায় ১৪ জন তথাকথিত ‘গো-রক্ষক’কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাবাসসুম খান প্রাণনাশের হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের মুখে পড়েছেন। ঘটনাটি দেশজুড়ে বিচারকদের নিরাপত্তা ও বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনা