আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২০ মার্চ ২০২৬ শুক্রবার: বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ছে। এর অংশ হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। আসন্ন সম্ভাব্য উচ্চপর্যায়ের সফর, বিশেষ করে প্রধানমন্ত্রীর ভারত সফরের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবেই এ সাক্ষাৎকে দেখা হচ্ছে।
শুক্রবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য দুই কূটনীতিকই নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে নিশ্চিত করেন। জয়শঙ্কর জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। অন্যদিকে রিয়াজ হামিদুল্লাহ বলেন, অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুফলের লক্ষ্যে ভারতকে সঙ্গে নিয়ে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান শিগগিরই ভারত সফর করতে পারেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ভারত সফরের সম্ভাবনাও জোরালো হচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা হয়নি, তবে আমন্ত্রণ বিনিময় ও ধারাবাহিক যোগাযোগের কারণে সফরটি সময়ের ব্যাপার বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত বছরের মে মাস থেকে দিল্লিতে দায়িত্ব পালন করছেন রিয়াজ হামিদুল্লাহ। দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম মন্ত্রী পর্যায়ের সাক্ষাৎ। এর আগে তিনি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছিলেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানান এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠান। এই আমন্ত্রণ ঢাকায় সফররত ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। চিঠিতে দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি ও যোগাযোগ খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করা হয়।
সূত্র জানায়, সম্ভাব্য সফরে যেসব বিষয় গুরুত্ব পেতে পারে সেগুলোর মধ্যে রয়েছে—বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সমন্বয়, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক সংযোগ ও অবকাঠামো উন্নয়ন, এবং পানি বণ্টন ইস্যু। বিশেষ করে তিস্তা নদীর পানি বণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় আসতে পারে।
জানা গেছে, ২০২৬ সালের নির্বাচনে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন প্রশাসন দায়িত্ব নেয়। নতুন সরকারের জন্য ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এ সফর দুই দেশের মধ্যে বিশ্বাস পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে। একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক শক্তির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানেও এর প্রভাব পড়তে পারে।
সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর শুধু আনুষ্ঠানিক কূটনৈতিক সফর নয়; বরং এটি বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছে। যদিও এখনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা হয়নি, কূটনৈতিক মহলের ধারণা, শিগগিরই এ সফর বাস্তব রূপ পেতে পারে।
সংস্কার/ইএমই
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে