আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১০ মার্চ ২০২৬: দেশে দারিদ্র্য কমানো ও সামাজিক সুরক্ষা জোরদার করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করবেন। প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী ফ্যামিলি কার্ড পাচ্ছেন এবং পাইলট প্রকল্পে মোট ৩৭ হাজার ৫৬৭ নারী প্রধান পরিবারকে মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
সোমবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর সোনারগাঁও হোটেলে ঘোষিত নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী এই কর্মসূচি শুরু করা হচ্ছে। সরকারের লক্ষ্য হলো মানবিক, ন্যায়সংগত ও মর্যাদাভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া। পাশাপাশি কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, মৎস্যজীবী ও প্রাণিসম্পদ খামারিদের জন্য পেশাভিত্তিক কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে।
পাইলট পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি পরিবারের আর্থ-সামাজিক অবস্থা যাচাই করতে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়। তারা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, শিক্ষা, বাসস্থান, আসবাবপত্র, রেমিট্যান্সসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে।
তথ্য বিশ্লেষণের জন্য সফটওয়্যারভিত্তিক ‘প্রক্সি মিনস টেস্ট’ পদ্ধতিতে পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণিতে ভাগ করা হয়। পাইলট পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪ নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে ডাবল ডিপিং (একাধিক সরকারি ভাতা গ্রহণ), সরকারি চাকরি বা পেনশনের মতো কারণে বাদ দিয়ে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারভিত্তিক হওয়ায় স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানানো হয়।
ফ্যামিলি কার্ডে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে স্পর্শবিহীন চিপ ও কিউআর কোড থাকবে, যা নিরাপদ ও সহজে ব্যবহারযোগ্য। সাধারণত একটি পরিবারের পাঁচজন সদস্যের জন্য একটি কার্ড দেওয়া হবে। সদস্যসংখ্যা বেশি হলে আনুপাতিক হারে একাধিক কার্ড দেওয়া হতে পারে। এই কর্মসূচির আওতায় নির্বাচিত নারী পরিবারপ্রধানদের ভাতা জি-টু-পি পদ্ধতিতে সরাসরি তাদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে পাঠানো হবে। তথ্য সংগ্রহের সময়ই তাদের মোবাইল বা ব্যাংক হিসাব নেওয়া হয়েছে, ফলে ঘরে বসেই সরাসরি সরকারি সহায়তা পাওয়া যাবে।
পাইলট প্রকল্প বাস্তবায়নের জন্য জুন ২০২৬ পর্যন্ত ৩৮ দশমিক ৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ২৫ দশমিক ১৫ কোটি টাকা সরাসরি নগদ সহায়তা হিসেবে বিতরণ করা হবে এবং ১২ দশমিক ৯২ কোটি টাকা তথ্য সংগ্রহ, অনলাইন সিস্টেম তৈরি ও কার্ড প্রস্তুতসহ কর্মসূচি বাস্তবায়নে ব্যয় হবে। সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক মর্যাদা এবং পরিবারে তাদের অবস্থান শক্তিশালী হবে।
বিএনপির নির্বাচনী ইশতেহারে সামাজিক নিরাপত্তা বাড়ানো, পেনশন ফান্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি, প্রতিবন্ধীদের সেবা নিশ্চিত করা, কৃষক কার্ড চালু, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, বেকারভাতা প্রদান, বিনামূল্যে ইন্টারনেট চালু এবং বিদেশে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণসহ নানা কর্মসূচির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইশতেহারে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে সংস্কারসহ মোট ৫১টি দফা বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শহীদদের তালিকা প্রণয়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও রয়েছে।
সংস্কার/ইএমই
দীর্ঘ কূটনৈতিক নীরবতা ও ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের প্রথম চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং
চীনের চার দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ
বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। একই দিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের