আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ফাইল ফটো
সংস্কার ০৪ ডিসেম্বর ২০২৫: দেবিদ্বারের মানুষের উদ্দেশে শান্তি ও সম্প্রীতির বার্তা তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন ভোট যার পছন্দ, তাকে দিন; তবে রাজনৈতিক মত নিয়ে নিজের পরিবারের ভেতরে কোনো বিরোধ সৃষ্টি করবেন না। তার যুক্তি, ঘরোয়া বিবাদ ক্রমে সহিংসতার পথে নিয়ে যেতে পারে, যা সমাজের কারও কাম্য নয়। বুধবার ৩ ডিসেম্বর ২০২৫, রাতে কুমিল্লার দেবিদ্বারের মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে এক পথসভায় বক্তৃতা দিতে গিয়েই তিনি এই সতর্কবার্তা দেন। বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, নেতৃত্ব মানুষ নির্ধারণ করে না; সে ক্ষমতা একান্তই সৃষ্টিকর্তার। তাই ভূমিতে বসে কেউ ইচ্ছে করলেই নেতা ঠিক করে দিতে পারে এমন ধারণা বাস্তবসম্মত নয়।
এদিনের কর্মসূচির আগে তিনি সুলতানপুর ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে একটি দিনব্যাপী পদযাত্রা শুরু করেন। পুরো যাত্রাজুড়ে বিভিন্ন গ্রাম, রাস্তা ও বাড়িঘর ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার খোঁজখবর নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পথসভায় বক্তৃতার এক পর্যায়ে হাসনাত বলেন, নির্বাচনে ফল যাই হোক না কেন, মাত্র ১০টি ভোট পেলেও তিনি দেবিদ্বার ছাড়বেন না। হারলেও এখানকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি আরও বলেন, দেশের নেতৃত্ব ইতিহাসজুড়ে গড়ে উঠেছে সাধারণ পরিশ্রমী মানুষের হাত ধরেই। শ্রমিক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি - এদের অবদানেই সমাজ দাঁড়িয়ে থাকে। অথচ সমাজের এক শ্রেণির মানুষ তাদের অবহেলা করে ‘কামলা’ বলে হেয় করে। সেই অবহেলিত শ্রমজীবী মানুষের সন্তান হিসেবেই রাজনীতিতে দাঁড়ানোর দাবি জানান তিনি। নারী শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষিত মা একটি পরিবারকে অন্যদের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ করতে পারেন। তাই মেয়েদের অল্প বয়সে বিয়ে না দিয়ে তাদের পড়ালেখা করানো - উন্নয়নের মৌলিক শর্ত।
হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারের সবচেয়ে বড় সমস্যা হিসেবে মাদককে চিহ্নিত করেন। তার বক্তব্য, যুবসমাজের শক্তিকে সঙ্গে নিয়ে এ অঞ্চলের মাদক নির্মূল করাই হবে তাদের ভবিষ্যৎ লক্ষ্য।
সংস্কার/ইএফহ
ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। একই সঙ্গে দীর্ঘদিন মহাসচিবের দায়িত্ব পালন করা অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। শনিবার ২৭ জুন ২০২৬ রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত
রংপুর-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই দেশের মোট ঋণ প্রায় ২৩ লাখ কোটি টাকা থেকে বেড়ে ২৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে। ফলে এই সময়ে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করতে হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৫তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবি
আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করেছে ঢাকা মহানগর এগারো দলীয় ঐক্য। এতে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করে দ্রুত
জামায়াতপন্থি হিসেবে পরিচিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন। সোমবার ২২ জুন ২০২৬ তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।