অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নেতানিয়াহুর পারমাণবিক বোমা দাবি প্রত্যাখ্যান : সা. ইসরায়েলি সেনাপ্রধান

ছবি : সংগৃহীত

সংস্কার ১ জুলাই ২০২৬ বুধবার: ইরানের কাছে পারমাণবিক বোমা রয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন দাবিকে মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান এবং বর্তমান বিরোধী দল ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনথ-এর তথ্য অনুযায়ী, মধ্য ইসরায়েলের এক সম্মেলনে তিনি বলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক বোমা ছিল না এবং জনগণকে আতঙ্কিত করতে নেতানিয়াহু অবাস্তব ও কাল্পনিক পরিস্থিতির বর্ণনা দিচ্ছেন।

গত মঙ্গলবার ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেছিলেন, ইরানের হাতে চলে আসা পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞ থেকে ইসরায়েলকে রক্ষা করতে তিনি ব্যক্তিগতভাবে দুইবার ইরানে প্রবেশ করেছিলেন। তবে তাঁর এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন সাবেক সেনাপ্রধান আইজেনকোট। এদিকে, ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে