অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নির্বাচন বানচালের চেষ্টায় গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে

ছবি : সংগৃহীত

সংস্কার ১ ডিসেম্বর ২০২৫: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনকে বানচাল করা এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার লক্ষ্যেই গণঅভ্যুত্থানে যারা প্রতিচ্ছবি ছিলেন, যারা নায়ক, নেতা এবং অংশগ্রহণকারী ছিলেন, তাদের টার্গেট করা হচ্ছে। রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক প্রাক্কালে পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধপন্থী লেখক, শিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার স্বাধীনতাকামী মানুষদের হত্যা করা হয়েছিল। সে সময় বাংলাদেশের চিন্তাশীল ও স্বাধীনতার পক্ষে থাকা মানুষদের হত্যা করা হয়, যাতে বাংলাদেশ একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে দাঁড়াতে না পারে। তিনি বলেন, গত ৫৪ বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের বারবার লড়াই-সংগ্রাম করতে হয়েছে। ২০২৪ সালের বিপ্লবের মধ্য দিয়ে সেই লড়াইয়ে আবারও আত্মত্যাগ করতে হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি লড়াইয়ে বুদ্ধিজীবীদের একটি অংশ পক্ষে ছিল, আবার আরেকটি অংশ বিপক্ষে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের শাসনামলেও আওয়ামীপন্থী কিছু বুদ্ধিজীবী বিভিন্ন নামে আওয়ামী লীগের মতাদর্শ তৈরি করেছে এবং ফ্যাসিবাদের পক্ষে সম্মতি গড়ে তুলেছে। ৫ আগস্টের পরের সময়েও একই চিত্র দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে, বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ আশ্বস্ত করছে কি না, এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, জননিরাপত্তার ক্ষেত্রে সরকারের দুর্বলতা রয়েছে। আইনশৃঙ্খলার বিষয়ে মানুষের আস্থা এখনো পুরোপুরি ফিরে আসে নি। তিনি বলেন, নির্বাচনকে বানচাল করা এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে গণঅভ্যুত্থানের নায়ক, নেতা ও অংশগ্রহণকারীদের টার্গেট করে হত্যার পরিকল্পনা করা হচ্ছে।

এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনা পুরো জাতি দেখেছে। কিন্তু যারা তাকে হত্যার চেষ্টায় জড়িত ছিল, তাদের এখনো গ্রেপ্তার করা যায় নি। তিনি দাবি করেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে এই পরিকল্পনা ও ঘটনার সঙ্গে জড়িত প্রশাসনসহ সরকারের ভেতরে ও বাইরে যারা নীলনকশা করছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি তিনি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী : ১৭ সমঝোতা স্মারক

দীর্ঘ কূটনৈতিক নীরবতা ও ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের প্রথম চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার উদ্যোগ

চীনের চার দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক : গণমাধ্যমে ব্যাপক সহযোগিতা

বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। একই দিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের

৬ জেলায় সেনা কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের