অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নিরপরাধ আওয়ামী সমর্থকদের পাশে থাকবে বিএনপি

ছবি : সংগৃহীত

সংস্কার ২৮ জানুয়ারী ২০২৬: আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে বিএনপি থাকবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ২৮ জানুয়ারি ২০২৬ বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের মোলানি বাজার এলাকায় এক পথসভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এবারের নির্বাচনে নৌকা প্রতীক নেই এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেছেন। এতে তার সমর্থকদের একটি অংশ বিপদে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিএনপি সেই বিপদে পড়া নিরপরাধ মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, যারা অন্যায় করেছে শুধু তাদেরই শাস্তি হবে, আর যারা নিরপরাধ সাধারণ মানুষ, তাদের বিএনপি আগলে রাখবে। এ বিষয়ে কারও চিন্তা করার প্রয়োজন নেই বলেও আশ্বস্ত করেন তিনি।

২০১৪ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ওই সময় প্রতিরোধ কর্মসূচির কারণে এই এলাকার মানুষকে প্রিসাইডিং অফিসার হত্যা মামলার ভোগান্তি পোহাতে হয়েছে। প্রচণ্ড শীতে দিনের পর দিন ও রাতের পর রাত ধানক্ষেতে অবস্থান করতে হয়েছে এবং নানা ঝামেলায় পড়তে হয়েছে। পরে আদালতের মাধ্যমে সেসব সমস্যার নিষ্পত্তি হয়।

তিনি বলেন, বর্তমানে মানুষ আগের তুলনায় কিছুটা স্বস্তিতে থাকলেও পুরোপুরি স্বস্তিতে নেই, কারণ নিত্যপণ্যের দাম বেড়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে বলে তার মনে হয়েছে। তিনি বলেন, এখন এমন একটি সময় এসেছে যখন মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারছে।

নির্বাচন সুষ্ঠুভাবে হলে এবং মানুষ ঠিকমতো ভোট দিতে পারলে একটি নির্বাচিত সরকার গঠন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। নিজের বার্ধক্য উল্লেখ করে তিনি বলেন, এটি তার শেষ নির্বাচন এবং এই নির্বাচনে তিনি ভোটারদের সমর্থন কামনা করেন।

তিনি আরও বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে তারা কী চান। দেশজুড়ে শান্তি, উন্নয়ন, স্কুল-কলেজ, রাস্তা-ঘাটের উন্নয়ন এবং তরুণদের চাকরি নিশ্চিত করতে হলে পরীক্ষিত দল ও প্রার্থীকেই ভোট দিতে হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক : দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছে। শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শেখ হাসিনা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক আজ রাতেই

ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকে বসছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। জামায়াত আমিরের সঙ্গে

সাংবাদিকদের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করবে না : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বাধীনতায় সরকার কোনো হস্তক্ষেপ করবে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সবসময় সাংবাদিকদের পাশে থাকে বলেও তিনি উল্লেখ করেন। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফেজ্জী হুজুর ছিলেন মুসলমানদের আধ্যাত্মিক ও রাজনৈতিক পথপ্রদর্শক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রাহ. ছিলেন মুসলমানদের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার। তিনি বলেন, হাজার হাজার আলেম-ওলামার উস্তাদ হাফেজ্জী হুজুর রাহ. জীবদ্দশায় অসংখ্য মসজিদ,