আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৬ জুন ২০২৬ মঙ্গলবার: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন। কলকাতার রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। এতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানকে কেন্দ্র করে রেড রোড এলাকায় ব্যাপক প্রস্তুতি চলছে। মঞ্চ নির্মাণের কারণে ১৪ জুন রাত থেকে ২১ জুন পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
তবে বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের একাংশ আপত্তি জানিয়েছে। তাদের অভিযোগ, সাম্প্রতিক ঈদের সময় রেড রোডে নামাজের অনুমতি না দিয়ে মুসল্লিদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেতে বলা হয়েছিল। একই স্থানে যোগ দিবসের আয়োজনের অনুমতি দেওয়ায় তারা এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কয়েকজন ইমাম ও ধর্মীয় নেতাও এ বিষয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন।
এ নিয়ে মঙ্গলবার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রীর সফরের সময় নিরাপত্তার কারণে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা স্বাভাবিক। তাঁর দাবি, সাধারণ মানুষের ভোগান্তি কম হয়, এমন স্থান বিবেচনা করেই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ঈদের নামাজের জন্য রেড রোড ব্যবহারের অনুমতি না দেওয়ার প্রসঙ্গে দিলীপ ঘোষ সমালোচনাকারীদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির কর্মসূচির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া স্বাভাবিক। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, যারা এ বিষয়ে আপত্তি করছেন তারা বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে নামাজ পড়তে পারেন, কারণ এখানে এসব চলবে না এবং সরকার পরিবর্তনের পর এ ধরনের বিষয় বন্ধ করা হবে। তাঁর এই বক্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে।
সংস্কার/ইএমই
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে