অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নবম পে স্কেল নিয়ে ৫ ঘণ্টার বৈঠক, চূড়ান্ত রিপোর্ট প্রস্তুতি প্রক্রিয়া শুরু

ছবি : সংগৃহীত

সংস্কার ১৭ ডিসেম্বর ২০২৫: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেল প্রণয়ন সংক্রান্ত জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় শুরু হওয়া বৈঠকটি চলে রাত ৮টা পর্যন্ত, যা ছিল প্রায় পাঁচ ঘণ্টার। বৈঠকে পে স্কেল সংক্রান্ত খসড়া ড্রাফট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কিছু বিষয়ে সংশোধনী আনার প্রয়োজন দেখা দেয়ার কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তীতে আরও অন্তত তিনটি পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হবে। কমিশনের সদস্যরা জানায়, পে-স্কেল প্রস্তাবনা চূড়ান্ত করার আগে আরও কিছু সিদ্ধান্ত নিতে হবে।

পে-স্কেলের সুপারিশ বাস্তবায়নের জন্য তিনটি ধাপে কাজ এগোবে। প্রথম ধাপে, পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেবে। দ্বিতীয় ধাপে, তা সচিব কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে। সচিব কমিটির ছাড়পত্র পাওয়ার পর, বিষয়টি উপদেষ্টা পরিষদের কাছে যাবে, যারা পে কমিশনের সুপারিশের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরপর সংশ্লিষ্ট গেজেট জারি করা হবে এবং নবম পে-স্কেল বাস্তবায়ন শুরু হবে। এছাড়া, কমিশন বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলোও চুলচেরা বিশ্লেষণ করছে। তবে এখনো পুরো প্রতিবেদন প্রস্তুতির কাজ শেষ হয়নি বলে জানিয়েছে কমিশন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

হজ শেষে ফিরেছেন ৩৭ হাজারের বেশি বাংলাদেশি : মৃত্যু ৪৮ হাজির

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। একই সময়ে বিভিন্ন কারণে সৌদি আরবে ৪৮ জন হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে বলা হয়েছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার

তিস্তা মহাপরিকল্পনায় ৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি : দেড় মাসে প্রতিবেদন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আগামী প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দেবে। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান : মন্ত্রিসভার শুভেচ্ছা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মন্ত্রিসভার সভা

পররাষ্ট্রমন্ত্রি খলিলুর রহমানকে প্রধানমন্ত্রী ও স্পিকারের অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ২ জুন ২০২৬ রাতে এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় বলা হয়, এ সাফল্য বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান