অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নবম পে স্কেলে প্রায় ৯০ শতাংশ বেতন বাড়ার সম্ভাবনা

ছবি : সংগৃহীত

সংস্কার ০৭ জানুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার পর সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেব্রুয়ারির মধ্যেই নবম পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সম্ভাবনা বেশি। এতে করে নির্বাচনের আগেই নতুন পে স্কেল কার্যকর হওয়ার সুযোগ তৈরি হতে পারে। কমিশনের বেতন কাঠামোর চূড়ান্ত পাণ্ডুলিপিও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

নবম পে স্কেল প্রণয়নের শুরু থেকেই বিভিন্ন মহল থেকে গ্রেড সংখ্যা কমানোর দাবি ওঠে। তবে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর কমিশন বিদ্যমান ১৬টি গ্রেড কাঠামো বহাল রাখার সিদ্ধান্তে পৌঁছেছে। একই সঙ্গে গ্রেডভেদে মূল বেতন প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছে কমিশন। কমিশনের প্রস্তাব অনুযায়ী, এই বেতন কাঠামো কার্যকর হলে নিম্ন ও মধ্যম স্তরের কর্মকর্তা-কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, স্থগিত থাকা পে কমিশনের পূর্ণাঙ্গ সভার নতুন তারিখও চূড়ান্ত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬ সচিবালয়ে কমিশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় শুরু হতে যাওয়া সভায় গ্রেড সংখ্যা ও বেতন কাঠামোসহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

পূর্ণ কমিশনের সভা শেষে প্রতিবেদন অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। এরপর তা অর্থ মন্ত্রণালয়ে যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হবে। যাচাই শেষে উপদেষ্টা পরিষদের অনুমোদনের মাধ্যমে নবম পে স্কেল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

নতুন বেতন কাঠামোয় বাতিল হচ্ছে সরকারি কর্মচারীদের বিশেষ প্রণোদনা

জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ

স্বেচ্ছায় দেশে ফিরলেন লিবিয়ার আটককেন্দ্রে থাকা ১৬৮ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ

কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড : ৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া