আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩১ মে ২০২৬ রবিবার: দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে।
রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ বছরে সরকারি কর্মচারীদের বেতনের কোনো মৌলিক পরিবর্তন হয়নি। অথচ দ্রব্যমূল্য ব্যাপকভাবে বেড়েছে, যা কর্মচারীদের ক্রয়ক্ষমতার ওপর বড় চাপ সৃষ্টি করেছে। অনেক কর্মচারী জীবিকা নির্বাহের জন্য চাকরির পাশাপাশি অতিরিক্ত কাজ করতে বাধ্য হচ্ছেন।
সংগঠনের নেতারা বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী নবম পে স্কেল তিন ধাপে তিন বছরে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
তারা জানান, অতীতে নতুন পে স্কেল কার্যকরের আগে ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হতো এবং পরে দুই ধাপে পে স্কেলের সঙ্গে তা সমন্বয় করা হতো। প্রথম ধাপে শতভাগ মূল বেতন এবং দ্বিতীয় ধাপে বিভিন্ন ভাতা কার্যকর করা হতো।
তাদের দাবি, যদি প্রথম ধাপে মূল বেতনের মাত্র ৫০ শতাংশ বাস্তবায়ন করা হয় এবং একই সঙ্গে বিদ্যমান ১৫ শতাংশ বিশেষ ভাতা প্রত্যাহার করা হয়, তাহলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি এতটাই কম হবে যে তা এক সপ্তাহের বাজার খরচও মেটাতে পারবে না। এতে প্রকৃত আর্থিক সংকটের কোনো সমাধান হবে না, বরং দ্রব্যমূল্য আরও বাড়ার আশঙ্কা থাকবে।
প্রশাসনিক ভারসাম্য ও কর্মচারীদের জীবনমান বজায় রাখতে প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকরের আহ্বান জানিয়ে তারা বলেন, এ ক্ষেত্রে ১৫ শতাংশ ভাতা সমন্বয় করা যেতে পারে। পরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় অন্যান্য ভাতা দুই ধাপে বাস্তবায়ন করা সম্ভব।
সংগঠনটির মতে, বড় অঙ্কের বাসাভাড়া ভাতা দ্বিতীয় ধাপে এবং অন্যান্য ভাতা তৃতীয় ধাপে কার্যকর করা হলে কর্মচারীদের অসন্তোষ কমবে এবং রাষ্ট্রের ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি হবে না।
সংস্কার/ইএমই
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া