অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নতুনের আহ্বানে আজ শুরু বাংলা নববর্ষ ১৪৩৩

ছবি : সংগৃহীত

সংস্কার ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার: আজ পহেলা বৈশাখ। জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে নতুনের প্রত্যাশা নিয়ে শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩৩। ঋতুচক্রের আবর্তনে আগত এই দিনটি বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক মিলনমেলায় পরিণত হয়েছে। জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে নতুন আশা ও ঐক্যের বার্তা নিয়ে এসেছে নতুন বছর।

শুভ নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পৃথক বার্তায় তারা দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি অতীতের ব্যর্থতা ভুলে নতুন বছরে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজধানীসহ সারাদেশে আজ চলছে বৈশাখী উৎসব। ভোরের আলোয় নতুন সম্ভাবনার বার্তা নিয়ে শুরু হয়েছে দিনটি। এ উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে জাতীয় পর্যায়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হচ্ছে বৈশাখী শোভাযাত্রা। এছাড়া রমনার বটমূলে ছায়ানটের প্রভাতী আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হয়েছে নতুন বছর।

একসময় বাংলা নববর্ষ ছিল মূলত ঋতুভিত্তিক কৃষি উৎসব। মোগল সম্রাট আকবর কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার্থে হিজরি চান্দ্রসন ও সৌর সনের সমন্বয়ে এই সনের প্রবর্তন করেন। শুরুতে এটি ফসলি সন নামে পরিচিত থাকলেও পরে বঙ্গাব্দ নামে পরিচিতি পায়। সেই কৃষিভিত্তিক ঐতিহ্য আজও বাঙালির সংস্কৃতির অংশ।

নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে হালখাতার ঐতিহ্য, যা একটি অর্থনৈতিক প্রথা। ব্যবসায়ীরা পুরনো হিসাব চুকিয়ে নতুন খাতা খোলেন এবং খদ্দেরদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করেন, যা আজও জনপ্রিয়।

পাকিস্তান আমলে বাঙালি জাতীয়তাবাদের বিকাশে পহেলা বৈশাখ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ষাটের দশকের শেষে রমনার বটমূলে ছায়ানটের আয়োজন নাগরিক জীবনে নতুন মাত্রা যোগ করে। বর্তমানে ইউনেস্কোর স্বীকৃত মঙ্গল শোভাযাত্রা বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হওয়ায় এই উৎসব আন্তর্জাতিক মর্যাদাও পেয়েছে।

নতুন বছরের এই শুভক্ষণে সবার প্রত্যাশা, সব গ্লানি দূর হয়ে নববর্ষ বয়ে আনুক আনন্দ, শান্তি ও প্রশান্তি। শুভ নববর্ষ ১৪৩৩!

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়