অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ধর্ষণ-হত্যা বন্ধে কঠোর ব্যবস্থা ও দ্রুত বিচার দাবি লেবার পার্টির

ছবি : সংগৃহীত

সংস্কার ২৩ মে ২০২৬ শনিবার: শিশু রামিসার ওপর পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। একই সঙ্গে দেশব্যাপী হত্যা, ধর্ষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার এক বিবৃতিতে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান এবং ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেন, রামিসা হত্যার ঘটনায় দোষীর ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে। পাশাপাশি দেশে চলমান হত্যাকাণ্ড, ধর্ষণ ও সন্ত্রাস বন্ধে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা বলেন, সন্তান, মা ও বোনদের জীবন ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য বাস্তবতা অনুধাবনে ব্যর্থতার পরিচায়ক। দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে তিনি হয়তো অতীতের দুঃশাসন, বিচারহীনতা ও রাষ্ট্রীয় ব্যর্থতা থেকে সৃষ্ট জনমনের আকাঙ্ক্ষা পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না। প্রচলিত বিচারব্যবস্থা অনেক ক্ষেত্রে অপরাধ দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে না পারায় জনগণের মধ্যে কঠোর ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি বেড়েছে বলেও তারা মন্তব্য করেন।

তারা আরও বলেন, মিরপুরের রামিসা, ক্যান্টনমেন্টের তনু, বসুন্ধরার মুনিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ বিভিন্ন ঘটনায় নারী ও তরুণীরা নিপীড়ন ও হত্যার শিকার হয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভেতরেও নেতাদের খুশি করার নামে যৌন নিপীড়নের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা।

প্রধানমন্ত্রী রামিসার পরিবারের খোঁজ নিতে যাচ্ছেন উল্লেখ করে নেতারা বলেন, রংপুরের পীরগঞ্জে বিএনপির এক কেন্দ্রীয় নেতাকে খুশি করার জন্য অল্পবয়সী মেয়ে খোঁজার অভিযোগও তদন্ত করা উচিত। এ বিষয়ে দলীয়ভাবে তদন্ত করে জড়িতদের আটক করার দাবি জানান তারা।

লেবার পার্টির নেতারা ধর্ষণ ও হত্যার মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি সব রাজনৈতিক দলে যৌন নিপীড়নবিরোধী সেল গঠনের আহ্বান জানান।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা