আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : ইন্টারনেট
সংস্কার ০৩ ডিসেম্বর ২০২৫: ভারতের ওড়িশা রাজ্যের এক গ্রামে পশ্চিমবঙ্গের এক মুসলিম যুবকের ওপর চরম সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে তাকে জোরপূর্বক ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করেছে বিজিপির ঘনিষ্ঠ উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী। নির্যাতনের দৃশ্যের কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মারা–হেনস্তার শিকার যুবকের নাম রাহুল ইসলাম। তিনি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার এলাকার বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, ওড়িশার গঞ্জাম জেলায় কয়েকজন হিন্দুত্ববাদী কর্মী প্রথমে তার পরিচয়পত্র দেখতে চায়। নথি দেখানোর পরও তারা তা অবৈধ বলে দাবি করে এবং তাকে ‘বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা’ পরিচয়ে চিহ্নিত করার চেষ্টা করে। এ অভিযোগের পরপরই উত্তেজিত সেই গোষ্ঠী রাহুলকে বেধড়ক মারতে থাকে এবং তাকে জোর করে ‘জয় শ্রীরাম’ ও ‘ভারতমাতা কি জয়’ উচ্চারণ করায়। প্রথম স্লোগানটি হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পরিচিত চিহ্ন, আর দ্বিতীয়টি বহু ক্ষেত্রে ভারতীয় মুসলমানদের দেশপ্রেম নিয়ে সন্দেহ তৈরি করতে ব্যবহার করা হয় বলে জনপ্রিয় বিশ্লেষকদের মত।
ঘটনার পর বিষয়টি জানিয়ে ওড়িশা পুলিশ, জাতীয় সংখ্যালঘু কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের কাছে ই-মেইলের মাধ্যমে অভিযোগ করেছে পরিযায়ী শ্রমিকদের একটি সংগঠন। তারা এটিকে স্পষ্ট সাম্প্রদায়িক নির্যাতন বলে উল্লেখ করেছে। প্রসঙ্গত, চলতি বছরের মার্চে ওড়িশা সরকার বিধানসভায় জানায় রাজ্যে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী ৩,৭৪০ জন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। এই তথ্যও সাম্প্রতিক ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে।
সংস্কার/ইএফহ
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে