আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২২ মে ২০২৬ শুক্রবার: উত্তরপ্রদেশের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণের নিচে একটি প্রাচীন শিব মন্দির ও শিবলিঙ্গ চাপা পড়ে আছে বলে দাবি করেছে হিন্দু রক্ষা দল। এ দাবির ভিত্তিতে সংগঠনটি তদন্তের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
সম্প্রতি সাহারানপুর জেলায় সংগঠনের কর্মী-সমর্থকরা হিন্দু রক্ষা দলের প্রধান ললিত শর্মার নেতৃত্বে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। প্রায় এক ঘণ্টার কর্মসূচি শেষে তারা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
ললিত শর্মার দাবি, দারুল উলুম দেওবন্দ ক্যাম্পাসের প্রায় ১৪ ফুট গভীরে একটি প্রাচীন শিব মন্দির ও শিবলিঙ্গ রয়েছে। বিষয়টি যাচাই করতে প্রত্নতাত্ত্বিক বিভাগ (এএসআই) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বৈজ্ঞানিক জরিপ পরিচালনার আহ্বান জানান তিনি। তার বক্তব্য, তদন্তে শিবলিঙ্গ পাওয়া যাবে বলেই তিনি বিশ্বাস করেন। প্রশাসন ব্যবস্থা না নিলে আদালতের শরণাপন্ন হওয়ার কথাও জানান তিনি।
তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো ঐতিহাসিক বা সরকারি নথি-প্রমাণ প্রকাশ করা হয়নি। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা আসেনি।
বিক্ষোভে আরেকটি বিষয়ও সামনে আসে। সম্প্রতি সাহারানপুরে মনু কাশ্যপ নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় ডিআইজি কার্যালয়ে গিয়ে পুলিশের সঙ্গে বিতর্কে জড়ান সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসান। এ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু রক্ষা দলের নেতাকর্মীরা তার সমালোচনা করেন এবং ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, একজন জনপ্রতিনিধি হিসেবে ইকরা হাসানের আচরণ অনভিপ্রেত ছিল। তবে এ সময় তার বিরুদ্ধে কিছু কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
এদিকে কাশ্যপ সম্প্রদায়ের একাংশের ইকরা হাসানের প্রতি সমর্থনের বিষয়ে ললিত শর্মা মন্তব্য করেন, যারা তাকে সমর্থন করছেন তারা কাশ্যপ সমাজের প্রকৃত প্রতিনিধি নন। তার এই বক্তব্য নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, দেওবন্দের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে এমন দাবি এবং রাজনৈতিক উত্তেজনা পশ্চিম উত্তরপ্রদেশের সাম্প্রদায়িক ও রাজনৈতিক পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণে দেওবন্দ ও আশপাশের এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে স্থানীয় প্রশাসন।
সংস্কার/ইএমই
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে