অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

ছবি : ইন্টারনেট

সংস্কার ১১ ডিসেম্বর ২০২৫: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাদের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন। প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র গ্রহণ করলেও তা এখনো আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় পদত্যাগপত্র দুটি অনুমোদন হওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে

এদিকে খালি হওয়া তিন মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা নিয়োগের সম্ভাবনা এখন খুবই কম। তফসিল ঘোষণার পর নতুন নিয়োগ হলে সমালোচনার ঝুঁকি থাকায় বিদায়ী উপদেষ্টাদের মধ্যেই দায়িত্ব বণ্টনের বিষয়ে আলোচনা চলছে। কয়েকজন উপদেষ্টার নাম ইতোমধ্যে আলোচনায় এসেছে।

বুধবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই পদত্যাগ কার্যকর হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান।

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে এবং আসিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ব্রিফিংয়ে আরও জানানো হয়, দুই ছাত্রনেতার পদত্যাগ গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেছেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানে তাদের নেতৃত্ব জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে এগিয়ে দিয়েছিল, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে গণঅভ্যুত্থানের নেতাদের মধ্যে তিনজন উপদেষ্টা হিসেবে যুক্ত হন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। দুজনের পদত্যাগে উপদেষ্টাদের সংখ্যা এখন ২০-এ দাঁড়িয়েছে।

একইদিন সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, তিনি নির্বাচন করবেন, তবে কোন দল থেকে করবেন তা এখনও ঠিক করেননি। তিনি সম্পদের বিবরণী জমা দিয়েছেন এবং কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছেন বলেও জানান। ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার আলোচনা থাকলেও তিনি স্বতন্ত্র নাকি দলীয় প্রার্থী হবেন- এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

তথ্য ও সম্প্রচার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনে নতুন আলোচনা চলছে। সম্ভাব্যদের তালিকায় রয়েছেন -প্রফেসর ড. আলী রীয়াজ, সিনিয়র সাংবাদিক মনির হায়দার, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং উপদেষ্টা আদিলুর রহমান খান। তবে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে কোন উপদেষ্টা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, তা স্পষ্ট হতে পারে বলে সূত্র জানিয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী : ১৭ সমঝোতা স্মারক

দীর্ঘ কূটনৈতিক নীরবতা ও ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের প্রথম চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার উদ্যোগ

চীনের চার দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক : গণমাধ্যমে ব্যাপক সহযোগিতা

বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। একই দিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের

৬ জেলায় সেনা কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের