আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২১ জানুয়ারী ২০২৬: দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৫৯ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাঁদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে জোটের শরিকদের আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় ১৩ জনকে বহিষ্কার করা হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৭২ জন নেতাকে বহিষ্কার করল বিএনপি। এবারের নির্বাচনে ৭৯টি আসনে বিএনপির ৯২ জন নেতা স্বতন্ত্র বা ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন।
বহিষ্কৃত নেতাদের হলেন, দিনাজপুর-২: আ ন ম বজলুর রশিদ; দিনাজপুর-৫: এ জেড এম রেজওয়ানুল হক; নীলফামারী-৪: রিয়াদ আরফান সরকার রানা। নওগাঁ-৩: পারভেজ আরেফিন সিদ্দিকী জনি; নাটোর-১: তাইফুল ইসলাম টিপু ও ডা. ইয়াসির আরশাদ রাজন; নাটোর-৩: দাউদার মাহমুদ; রাজশাহী-৫: ইসফা খাইরুল হক শিমুল ও ব্যারিস্টার রেজাউল করিম; পাবনা-৩: কে এম আনোয়ারুল ইসলাম; পাবনা-৪: জাকারিয়া পিন্টু।
কুষ্টিয়া-১: নুরুজ্জামান হাবলু মোল্লা; নড়াইল-২: মনিরুল ইসলাম; যশোর-৫: অ্যাডভোকেট শহীদ ইকবাল; সাতক্ষীরা-৩: ডা. শহীদুল আলম; বাগেরহাট-১: ইঞ্জিনিয়ার মাসুদ; বাগেরহাট-৪: খায়রুজ্জামান শিপন। বরিশাল-১: আব্দুস সোবহান; পিরোজপুর-২: মোহাম্মদ মাহমুদ হোসেন। নারায়ণগঞ্জ-১: মোহাম্মদ দুলাল হোসেন; নারায়ণগঞ্জ-২: মো. আতাউর রহমান খান আঙুর; নারায়ণগঞ্জ-৩: অধ্যাপক মো. রেজাউল করিম; টাঙ্গাইল-১: অ্যাডভোকেট মোহাম্মদ আলী; টাঙ্গাইল-৩: লুৎফর রহমান খান আজাদ; টাঙ্গাইল-৫: অ্যাডভোকেট ফরহাদ ইকবাল; নরসিংদী-৫: মো. জামাল আহমেদ চৌধুরী; মুন্সিগঞ্জ-১: মো. মুমিন আলী; মুন্সিগঞ্জ-৩: মো. মহিউদ্দিন। কিশোরগঞ্জ-১: রেজাউল করিম চুন্নু; কিশোরগঞ্জ-৫: শেখ মজিবুর রহমান ইকবাল; ময়মনসিংহ-১: সালমান ওমর রুবেল; ময়মনসিংহ-১০: এবি সিদ্দিকুর রহমান; ময়মনসিংহ-১১: মো. মোর্শেদ আলম; নেত্রকোনা-৩: মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া; শেরপুর-৩: মো. আমিনুল ইসলাম বাদশাহ।
মাদারীপুর-১: লাভলু সিদ্দিকী ও কামাল জামাল নুরুউদ্দিন মোল্লা; মাদারীপুর-২: মিল্টন বৈদ্য; রাজবাড়ী-২: নাসিরুল হক সাবু; গোপালগঞ্জ-২: এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ; গোপালগঞ্জ-৩: অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। সুনামগঞ্জ-৩: আনোয়ার হোসেন; সুনামগঞ্জ-৪: দেওয়ান জয়নুল জাকেরীন; সিলেট-৫: মামুনুর রশীদ; মৌলভীবাজার-৪: মহসিন মিয়া মধু; হবিগঞ্জ-১: শেখ সুজাত মিয়া। ব্রাহ্মণবাড়িয়া-১: অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন; ব্রাহ্মণবাড়িয়া-৫: কাজী নাজমুল হোসেন তাপস; ব্রাহ্মণবাড়িয়া-৬: কৃষিবিদ সাইদুজ্জামান কামাল; কুমিল্লা-২: ইঞ্জিনিয়ার আব্দুল মতিন; কুমিল্লা-৭: আতিকুল আলম শাওন; চাঁদপুর-৪: এম এ হান্নান। চট্টগ্রাম-১৪: অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী ও শফিকুল ইসলাম রাহী; চট্টগ্রাম-১৬: লিয়াকত আলী; নোয়াখালী-২: কাজী মফিজুর রহমান; নোয়াখালী-৬: প্রকৌশলী ফজলুল আজীম ও ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীব।
সংস্কার/ইএমই
বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পুশইন, সীমান্ত হত্যা ও নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সরকার যদি সীমান্তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগ করা উচিত। সোমবার রাজধানীর
দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় এক হাজার বন্ধুর অংশগ্রহণে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের ব্যতিক্রমধর্মী পুনর্মিলনী। দিনব্যাপী এ আয়োজনে আনন্দ-উৎসবের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কাজে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ভারতকে প্রকাশ্য শত্রু হিসেবে চিহ্নিত করে দেশের ওপর তার প্রভাব থেকে মুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বুধবার রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাশেমনগর আদর্শগ্রাম
রংপুরের পলাশবাড়ীতে বৃহৎ আকারের হিন্দু ধর্মীয় স্থাপনা নির্মাণ এবং সেখানে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের ধারাবাহিক সফর ও অংশগ্রহণের বিষয়টি নিয়ে জনমনে সৃষ্টি হওয়া প্রশ্নের স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর