অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের টাউনশিপে বন্দুকধারীদের হামলায় নিহত ৭

ছবি : সংগৃহীত

সংস্কার ১ জানুয়ারী ২০২৬: দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের বাইরে একটি টাউনশিপে শনিবার ভোরে বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, কেপটাউনের মারিকানা এলাকায় গোলাগুলির ঘটনায় নিহতদের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। তাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। এ হামলায় আরও তিনজন আহত হন। ঘটনাটি মধ্যরাতের কিছুক্ষণ পর ঘটে।

পুলিশ জানায়, হামলার পর বন্দুকধারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। আফ্রিকার সবচেয়ে শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরেই সংগঠিত অপরাধচক্র, সহিংসতা ও দুর্নীতির সমস্যায় ভুগছে। পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬৩ জন মানুষ নিহত হয়েছেন।

গত ডিসেম্বরেও আলাদা দুটি গণগুলির ঘটনায় বন্দুকধারীরা একটি হোস্টেল ও একটি বারে হামলা চালায়। ওই দুই হামলায় কয়েকজন শিশুসহ মোট ২৪ জন নিহত হন। শনিবারের এই হামলাটি কেপটাউনের কেপ ফ্ল্যাটস এলাকায় ঘটে, যা গ্যাং সহিংসতার জন্য কুখ্যাত। চলতি বছরের প্রথম নয় মাসেই ওই এলাকায় দুই হাজারের বেশি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে। (আরব নিউজ)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

কেরালায় ইসলাম গ্রহণ বেড়েছে : হিন্দু ধর্ম ত্যাগও ঊর্ধ্বমুখী

ভারতের কেরালা রাজ্যের সরকারি গেজেটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে ইসলাম গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ও খ্রিষ্টধর্ম গ্রহণের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে বলে পরিসংখ্যানে দেখা গেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সালে কেরালায় ৪০ জন ইসলাম ধর্ম ত্যাগ করলেও ১৪৪ জন

দুর্নীতির অভিযোগে চীনের আইনসভা থেকে ১৩ সদস্য অপসারণ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশটির সর্বোচ্চ আইনসভা ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’ (এনপিসি) থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৬ জন শীর্ষ জেনারেলসহ মোট ১৩ জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একজন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে এনপিসির স্থায়ী কমিটির

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প : মৃত ৯২০ নিখোঁজ ৫১০০০ এর বেশি

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ আটকা পড়ে আছেন এবং নিখোঁজের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। উদ্ধার অভিযান ধীরগতিতে চলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

যাবজ্জীবন রায়ের পর হুমকির মুখে মধ্যপ্রদেশের নারী বিচারক

ভারতের মধ্যপ্রদেশে ২০২২ সালের এক গণপিটুনি হত্যা মামলায় ১৪ জন তথাকথিত ‘গো-রক্ষক’কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাবাসসুম খান প্রাণনাশের হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের মুখে পড়েছেন। ঘটনাটি দেশজুড়ে বিচারকদের নিরাপত্তা ও বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনা