অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ছবি : ফাইল ফটো 

সংস্কার ১৮ নভেম্বর ২০২৫: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী,আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। খসড়া তালিকায়  ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। আজ মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সিচিব বলেন,গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত হিসাবে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

জনাব আখতার বলেন,চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন ও তৃতীয় লিঙ্গের ১ হাজার ২৩৪ জন ভোটার। ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯ শতাংশ এবং নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬ শতাংশ। এর আগে,গত ৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। সে অনুযায়ী, দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং ১ হাজার ২৩০ জন হিজড়া ভোটার রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ : বেইজিংয়ে বৈঠক

তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সহযোগিতা ও অংশগ্রহণ চেয়েছে বাংলাদেশ। বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা হয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৫ থেকে ৭ মে চীন সফর করেন। সফরের অংশ

পে স্কেলের প্রথম ধাপে অগ্রাধিকার নিম্ন আয়ের কর্মচারী ও পেনশনভোগীরা

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ২০২৬-২৭ অর্থবছর থেকে ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রাথমিক পরিকল্পনা নিয়েছে সরকার। প্রথম ধাপে নিম্ন আয়ের কর্মচারী, স্বল্প পেনশনভোগী এবং বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের অভিভাবকদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় বেতন কমিশনের অভ্যন্তরীণ সূত্র জানায়

তিন ধাপে বাস্তবায়ন নবম পে-স্কেল : বাড়বে ৪০ হাজার কোটির বরাদ্দ

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিন ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে পুনর্গঠিত পে-স্কেল কমিটি ইতোমধ্যে সুপারিশ তৈরির কাজ শুরু করেছে। শিগগিরই তাদের প্রস্তাব সরকারের কাছে জমা দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থনীতির ওপর চাপ কমাতে আগামী তিন বছরে ধাপে

বাধ্যতামূলক অবসরে আরও ১৭ পুলিশ কর্মকর্তা : প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরি আইন অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের আরও ১৭ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রোববার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থে