অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

তারেক রহমানের সঙ্গে সম্পাদকদের সংলাপ : প্রত্যাশা তুলে ধরলেন সাংবাদিকরা

ছবি : সংগৃহীত

সংস্কার ১০ জানুয়ারী ২০২৬: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক এবং সংবাদমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা। শনিবার ১০ জানুয়ারি ২০২৬ দুপুরে রাজধানীর হোটেল শেরাটনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাষ্ট্র পরিচালনা, গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও আইনশৃঙ্খলা নিয়ে সম্পাদকরা তাদের প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন।

অনুষ্ঠানে তারেক রহমান সাংবাদিকদের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন। তিনি কক্ষের পেছনের সারিতে গিয়ে আলোকচিত্র সাংবাদিকদের সঙ্গেও হাত মেলান। এ সময় সাংবাদিকরা তাকে ‘মাননীয়’ সম্বোধন করলে তিনি মাইকে অনুরোধ করে বলেন, তার নামের আগে ‘মাননীয়’ শব্দটি ব্যবহার না করতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ১৭ বছর বিদেশে অবস্থানের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, এই দীর্ঘ সময় দেশের বাইরে থাকা অত্যন্ত কঠিন। তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরে স্বপ্ন ও পরিকল্পনার কথা বলেছেন, সেগুলো বাস্তবায়নের প্রত্যাশা জানান এবং তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দৈনিক যায় যায় দিন-এর সম্পাদক শফিক রেহমান বলেন, তারেক রহমান নিজেও হয়তো জানেন না তিনি কতটা জনপ্রিয়। তিনি জেলে থাকার সময় বন্দি ও পুলিশ সদস্যদের কাছ থেকেও তারেক রহমান সম্পর্কে আগ্রহ দেখেছেন বলে উল্লেখ করেন। শফিক রেহমান আরও বলেন, সময়ের সঙ্গে তারেক রহমান পরিবর্তিত হয়েছেন, যা দেশের জন্য ইতিবাচক। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার ওপর নিপীড়ন, সুচিকিৎসার অভাব এবং স্বজনদের সাক্ষাৎ বঞ্চিত করার প্রসঙ্গ তুলে সরকারের নীতির সমালোচনা করেন। তারেক রহমান ক্ষমতায় গেলে ব্যাংক থেকে অর্থ লুটপাট বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং পুলিশ বাহিনীকে সেবামূলক ও নৈতিক প্রতিষ্ঠানে গড়ে তোলার প্রত্যাশা জানান তিনি।

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের ভবিষ্যতের বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন অন্যতম। উপকূলীয় অঞ্চলে এর প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে। পাশাপাশি পানি সম্পদ ও নদী দূষণের বিষয়েও গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, ২৩ বছর আগের তারেক রহমানের সঙ্গে বর্তমান তারেক রহমানের বড় পার্থক্য রয়েছে—তিনি আমূল পরিবর্তিত হয়েছেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর মিডিয়া তুলনামূলক স্বাধীন হলেও মব ভায়োলেন্সের কারণে সাংবাদিকরা পুরোপুরি সাহসী হতে পারছেন না। সংবাদপত্র অফিসে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তারেক রহমানের ফিরে আসাকে তিনি বাংলাদেশের রাজনীতির একটি যুগসন্ধিক্ষণ বলে উল্লেখ করে বলেন, সম্মিলিতভাবে চ্যালেঞ্জ মোকাবিলা না করলে অতীতের ভুল আবারও ফিরে আসতে পারে।

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ফ্যাসিস্ট আমলে নির্যাতিত সাংবাদিকদের বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বহু সাংবাদিক ভুয়া মামলায় কারাবন্দি হয়ে চিকিৎসা ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু সে সময় অনেকেই প্রতিবাদ করেননি। তিনি তারেক রহমানকে পরামর্শ দিয়ে বলেন, গত ১৭ বছরে দেশে কী ঘটেছে—তা কেবল সীমিত সূত্রের ওপর নির্ভর না করে বিস্তৃতভাবে জানা জরুরি।

নিউএজের সম্পাদক ও এডিটরস কাউন্সিলের সভাপতি নুরুল কবীর বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ অপরিহার্য। ভিন্নমতের জন্য কারাবন্দিদের আইনগত অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি এবং অতীতের অন্যায় যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সতর্ক করেন।

কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, গোয়েন্দা নিয়ন্ত্রিত মিডিয়ার পুনরাবৃত্তি তারা চান না। সত্যিকারের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান তিনি। দৈনিক বাংলা পত্রিকা বন্ধের প্রসঙ্গ তুলে ধরে সেটি আগের অবস্থায় ফেরত দেওয়ার কথাও বলেন। গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে নিয়মিত সংলাপের গুরুত্ব তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক ইনকিলাবের এ এম এম বাহাউদ্দিন, যুগান্তরের আবদুল হাই শিকদার, জ্যেষ্ঠ সাংবাদিক মমতাজ বিলকিস, ঢাকা স্টিমের সম্পাদক ইফতেখার মাহমুদ, দেশ রূপান্তরের রেজাউল করীম লাভলু, শাহনাজ বেগম পলি, নিউজ টোয়েন্টিফোরের মারুফা রহমান, ইউএনবির আবদুর রহমান জাহাঙ্গীর, ইত্তেফাকের সাইদুর রহমান, নাগরিক টিভির এরফানুল হক নাহিদসহ অনেকে।

মাঠপর্যায়ের রিপোর্টাররা কাজ করতে গিয়ে যে সমস্যার মুখোমুখি হন, সেগুলোর কথাও তুলে ধরা হয়। এসব বিষয়ে সংক্ষিপ্তভাবে জবাব দেন তারেক রহমান।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

নতুন বেতন কাঠামোয় বাতিল হচ্ছে সরকারি কর্মচারীদের বিশেষ প্রণোদনা

জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ

স্বেচ্ছায় দেশে ফিরলেন লিবিয়ার আটককেন্দ্রে থাকা ১৬৮ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ

কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড : ৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া