আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৪ ডিসেম্বর ২০২৫: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫, রাজধানীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে জনভোগান্তির আশঙ্কা থাকায় রাজধানীবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের দুর্ভোগ হয় - এমন কোনো কর্মসূচিকে তারেক রহমান নিজেও সমর্থন করেন না।
বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে রাজধানীর একপাশে ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনে সীমিত পরিসরে কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে একমাত্র বক্তা থাকবেন তারেক রহমান, তিনি ছাড়া অন্য কেউ বক্তব্য দেবেন না। এ ছাড়া নেতাকর্মীদের যাতায়াতের জন্য কাঞ্চন ব্রিজ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখবেন। অনুষ্ঠানকে ঘিরে চিকিৎসা ব্যবস্থাও রাখা হচ্ছে। একটি মেডিকেল টিমের পাশাপাশি ছয় শয্যার একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হবে। বিমানবন্দরের যাত্রীদের সহায়তার জন্য থাকবে হেল্প ডেস্ক। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে নির্দিষ্ট কিছু পার্কিং স্থান এবং অভ্যর্থনা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ জুমার নামাজের পর তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এর পরদিন শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ তিনি ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন। একই দিনে শেরেবাংলানগরের পঙ্গু হাসপাতালে জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। সংবর্ধনার মতো বড় আয়োজন শতভাগ ত্রুটিমুক্ত রাখা কঠিন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ নেতাকর্মীদের সর্বোচ্চ শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানান। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫ লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সংস্কার/ইএমই
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া