অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

তফসিলের পর আন্দোলনে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

সংস্কার ১১ ডিসেম্বর ২০২৫: নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো দাবি-দাওয়া বা আন্দোলন নিয়ে রাস্তায় নামলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার  ১১ ডিসেম্বর ২০২৫ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, আমরা এখন নির্বাচনের মোডে। তফসিল ঘোষণার পর কোনো দাবি-দাওয়া বা আন্দোলন নিয়ে রাস্তায় নামলে বিষয়টি খুব কঠোরভাবে দমন করা হবে। আমরা একটি ভালো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।

প্রেস সচিব আরও বলেন, অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আন্দোলনের চেষ্টা চলছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই দিন আগে স্পষ্ট জানানো হয়েছে যে এমন আন্দোলন কঠোরভাবে দমন করা হবে। যারা রাস্তায় নামবেন, তাদের আইনের আওতায় আনা হবে।

আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি ভালো আছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের সঙ্গে কথা বললে গত ছয় মাস বা এক বছরের আইনশৃঙ্খলার পরিসংখ্যান জানা যাবে। তাদের তথ্য অনুযায়ী পরিস্থিতি আগের চেয়ে ভালো। নির্বাচন ঘিরে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সাড়ে তিন লাখ আনসারের প্রশিক্ষণও শেষ পর্যায়ে। বডি ক্যামেরা ও সিসিটিভি ব্যবহারের ওপরও প্রশিক্ষণ চলছে।

তিনি জানান, প্রধান উপদেষ্টা বারবারই একটি বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ, উৎসাহমুখর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের কথা বলেছেন। গত ১৬ মাসে ২ হাজার আন্দোলন হয়েছে, যা সরকার শান্তিপূর্ণভাবে মোকাবিলা করেছে। কিছু ক্ষেত্রে লাঠিচার্জ ছাড়া অতিরিক্ত বলপ্রয়োগ করা হয় নি। আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা বলেও তিনি মন্তব্য করেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী : ১৭ সমঝোতা স্মারক

দীর্ঘ কূটনৈতিক নীরবতা ও ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের প্রথম চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার উদ্যোগ

চীনের চার দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক : গণমাধ্যমে ব্যাপক সহযোগিতা

বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। একই দিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের

৬ জেলায় সেনা কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের