আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৬ ফেব্রুয়ারী ২০২৬: ঢাকার দুটি ও ঢাকার বাইরের দুটি মিলিয়ে মোট চারটি সংসদীয় আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সংশ্লিষ্ট সব নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ঢাকা-৬ আসনও রয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনাল জামায়াতের পক্ষের শুনানি শেষে তিনটি আসনের বিষয়ে এবং বিএনপির এক প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে আরও একটি আসনের বিষয়ে এ নির্দেশ দেন। আসনগুলো হলো, ঢাকা-৬, ঢাকা-৭, গাইবান্ধা-৪ এবং শেরপুর-১। শেরপুর-১ আসনে বিএনপির পরাজিত প্রার্থী আবেদন করেন।
জামায়াতে ইসলামীর আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির জানান, তারা আদালতে বিভিন্ন তথ্য-প্রমাণ উপস্থাপন করেছেন। এর মধ্যে ফলাফল শিটে অসংগতি পাওয়া গেছে। তিনি বলেন, একটি ফলাফল শিটে নিচে পোলিং এজেন্টের নাম থাকলেও কোনো নির্বাচন কমিশনের প্রতীক নেই। আবার অন্য একটি শিটে ভিন্ন তথ্য রয়েছে। এতে বোঝা যায়, ফলাফল শিট দুই ধরনের করা হয়েছে।
তিনি আরও জানান, কিছু ফলাফল শিটে পেনসিল দিয়ে লেখা হয়েছে। বৈধ ভোটের জায়গায় মোট বৈধ ভোটের সংখ্যা শূন্য (০) দেখানো হয়েছে। একাধিক স্থানে পেনসিলে লেখা পাওয়া গেছে। যেসব শিটে সেন্টার নম্বর ছাপানো থাকার কথা, সেখানে সেন্টারের নামই লেখা নেই। এসব বিষয় আদালতের নজরে আনা হলে আদালত সন্তুষ্ট হন এবং সংশ্লিষ্ট সব ব্যালট পেপার ও রেজাল্ট শিট আদালতের কাস্টডিতে সংরক্ষণের নির্দেশ দেন।
আদালত পরবর্তী শুনানির তারিখ ৩ মার্চ ও ১০ মার্চ নির্ধারণ করেছেন। ব্যারিস্টার শাহরিয়ার বলেন, এই তিনটি আসনেই জয়-পরাজয়ের ব্যবধান পাঁচ হাজার ভোটের মধ্যে। এছাড়া এসব আসনে ছয় থেকে সাত হাজার পোস্টাল ভোট গণনা করা হয়নি বা বাতিল দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তিনি জানান, এ তিনটি আসনের শুনানি শুরু হয়েছে। মোট ৩০টি আসন নিয়ে জালিয়াতির অভিযোগে ধাপে ধাপে প্রমাণসহ শুনানি করা হবে।
নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারায় নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। একই দিন এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।
সংস্কার/ইএমই
দীর্ঘ কূটনৈতিক নীরবতা ও ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের প্রথম চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং
চীনের চার দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ
বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। একই দিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের