আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩ জানুয়ারী ২০২৬: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাকিস্তানের পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত এই রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। এই উষ্ণ সম্পর্কের ধারাবাহিকতায় পুনরায় সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে দুই দেশের যাত্রীদের দুবাই বা দোহা হয়ে যাতায়াত করতে হয়। পাকিস্তানের ফেডারেল সরকারের ছাড়পত্র পাওয়ার পর দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাকে ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয়। সিএএর মহাপরিচালক আনুষ্ঠানিকভাবে এই অনুমতিপত্র জারি করেন। একই সঙ্গে অনুমোদিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে।
সিএএ সূত্র আরও জানায়, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের সময় নির্ধারিত আকাশপথ অনুসরণ করতে হবে। এছাড়া ঢাকা থেকে উড্ডয়নের আগে প্রতিটি ফ্লাইটের পূর্ণাঙ্গ বিবরণ করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক। সূত্রের দাবি, চলতি মাসের শেষ দিকেই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে পারে।
এর আগে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে। ফরেন সার্ভিসেস একাডেমিতে দেওয়া এক বক্তব্যের ফাঁকে দ্য নিউজকে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে এবং জাতীয় বিমান সংস্থা করাচিতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। এই উদ্যোগের ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। (জিও নিউজ)
সংস্কার/ইএমই
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া