অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ঢাকা উত্তর সিটির ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি গঠন

ছবি : সংগৃহীত

সংস্কার ২৬ মে ২০২৬ মঙ্গলবার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে।

ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা দিনা এসব ওয়ার্ডভিত্তিক সমন্বয় কমিটির অনুমোদন দেন। কমিটিগুলোর অনুমোদনের জন্য সুপারিশ করেন দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ শিশির

আরিফুল ইসলাম আদীব বলেন, ৪৮টি ওয়ার্ডে সমন্বয় কমিটি গঠনের মাধ্যমে ঢাকা মহানগর উত্তরে এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে এটি এনসিপির প্রথম মহানগর ইউনিট, যেখানে সব ওয়ার্ডে সমন্বয় কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ এবং উন্নত নগর গঠনের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর এনসিপি ভবিষ্যতেও কাজ চালিয়ে যাবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

ধর্ষণ-হত্যা বন্ধে কঠোর ব্যবস্থা ও দ্রুত বিচার দাবি লেবার পার্টির

শিশু রামিসার ওপর পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। একই সঙ্গে দেশব্যাপী হত্যা, ধর্ষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ঝিনাইদহে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার বিকেল ৫টার দিকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত

বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্তি স্বাধীনতার ওপর আঘাত : জামায়াত

বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করাকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিনিয়র আইনজীবী এডভোকেট শিশির মোহাম্মদ মনির বলেছেন, এ সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে এবং জনগণের আস্থার ভিত্তিকে দুর্বল করেছে।

ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে কঠোর শাস্তির আহ্বান ইসলামী ছাত্র আন্দোলনের

শিশু রামিসা হত্যা ও ধর্ষণের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও দুর্বল আইনি ব্যবস্থার কারণে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।