অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ডাকসু নির্বাচনে অস্ত্র বহনের বিষয়ে ডিএমপির সিদ্ধান্ত

ছবি : ইন্টারনেট  

সংস্কার, ০৮ সেপ্টেম্বর ২০২৫:  আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষ্যে অস্ত্র বহন করতে পারবেন না বলে ডিএমপি জানিয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) থেকে বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কেউ বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারবেন না। এই সময়ের মধ্যে ক্যাম্পাসে অস্ত্র বহন করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অন্যদিকে নির্বাচন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য বন্ধের সময়সূচির বিষয়ে বলা হয়েছে,৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বারগুলো সীমিত থাকবে বলেও জানায় ডিএমপি।   

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর পূর্ণ দিবস বন্ধ থাকবে। তবে শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে যাওয়া আসা করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার ও ভোটকেন্দ্রে শিক্ষার্থীরা যেকোনো একটি পরিচয় পত্র ব্যবহার করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় পত্র, হল পরিচয় পত্র (আবাসিক,দ্বৈতাবাসিক ও অনাবাসিক) গ্রন্থাগার পরিচয় পত্র,পে-স্লিপ শুধুমাত্র ১ম বর্ষের শিক্ষার্থীরে জন্য প্রযোজ্য হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় পত্র কিউ আর কোড স্কেনিং এর মাধ্যমে ভেরিফাইড ডাকসু ভোটার কনফার্মেশন প্রদর্শন এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার ও ভোটকেন্দ্রে ভুয়া ভোটার শনাক্তকরণ সম্পন্ন হবে। ভোটার নম্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বিশ্ববিদ্যালয় সার্ভারে ভোটার যাচাই করা যাবে। বিশ্ববিদ্যালয় সার্ভার থেকে এই মেসেজ প্রদর্শন করবে বিধায় কোনো ভুয়া পরিচয় পত্র দিয়ে এই মেসেজ প্রদর্শন করতে পারবে না। হল পরিচয় পত্রে প্রভোস্টের স্বাক্ষর যাচাই করা হবে।   

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্য,জরুরি সেবায় নিয়োজিত যানবাহন,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত তিনটি বাণিজ্যিক ব্যাংক,বাংলা একাডেমি ও পরমানু শক্তি কমিশনের কর্মকর্তা ও কর্মচারীগণ এই সময় বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার ব্যবহার করতে পারবেন। এই নিষেধাজ্ঞা ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জারি করা হয়েছে। সবাইকে এই নির্দেশনা মেনে চলার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনুরোধ করছে। 

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা