অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ট্রাম্পের ‘পিস বোর্ড’ এ বৈশ্বিক বিভাজন : কে যোগ দিল এতে কে বাইরে

ছবি : সংগৃহীত

সংস্কার ২২ জানুয়ারী ২০২৬: সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পিস বোর্ড নিয়ে বিশ্বরাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ এই বোর্ড গঠনের লক্ষ্যে একটি স্বাক্ষর অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।

ট্রাম্পের দাবি, গাজা পুনর্গঠন ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই বোর্ড গঠন করা হচ্ছে। তবে এর প্রকৃত লক্ষ্য ও কার্যকারিতা নিয়ে বিশ্বনেতাদের মধ্যে গভীর সন্দেহ দেখা দিয়েছে। বুধবার ২১ জানুয়ারি ২০২৬ দাভোসে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, আমাদের ছাড়া বিশ্বের অধিকাংশ দেশ সঠিকভাবে চলতে পারে না। বিশ্লেষকদের মতে, এ বক্তব্য যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের ইঙ্গিত দেয়।

প্রাথমিকভাবে গাজা পুনর্গঠনে দুই বছরের জাতিসংঘ ম্যান্ডেটের কথা বলা হলেও, বোর্ডের ১১ পৃষ্ঠার খসড়া সনদে গাজা শব্দের কোনো উল্লেখ নেই। বরং এটি এমন একটি শক্তিশালী আন্তর্জাতিক সংস্থা হিসেবে গড়ে উঠতে চায়, যা জাতিসংঘের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী হতে পারে।

বোর্ডের কাঠামো অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প নিজেই চেয়ারম্যান থাকবেন এবং যেকোনো সিদ্ধান্তে তার একক ভেটো ক্ষমতা থাকবে। নির্বাহী পরিষদে থাকবেন তার জামাতা জ্যারেড কুশনার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এছাড়া গাজার প্রশাসনের জন্য ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা নামে একটি বেসামরিক শাখা এবং স্থায়ী নিরস্ত্রীকরণের জন্য মার্কিন জেনারেল জ্যাসপার জেফারসের নেতৃত্বে একটি সামরিক শাখা গঠনের প্রস্তাব রয়েছে।

ইসরাইল, পাকিস্তান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, সৌদি আরব ও হাঙ্গেরি ইতোমধ্যে বোর্ডে যোগ দেওয়ার নিশ্চয়তা দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের যুদ্ধাপরাধের পরোয়ানা থাকা সত্ত্বেও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে অংশ নিচ্ছেন। অন্যদিকে ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন সরাসরি এই উদ্যোগে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। ভারত, ইন্দোনেশিয়া ও জাপান এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

বিশেষজ্ঞদের মতে, এই বোর্ড জাতিসংঘের ভূমিকা দুর্বল করতে পারে। কিংস কলেজ লন্ডনের অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগের মতে, অনেক দেশ কেবল হোয়াইট হাউসের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা এবং ভবিষ্যতে একঘরে হওয়া এড়াতেই এতে যোগ দিচ্ছে। চীন ও রাশিয়া এ বিষয়ে এখনো নীরব রয়েছে।

চীন ইতোমধ্যে নিজস্ব গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ চালু করায় ট্রাম্পের এই উদ্যোগকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। শেষ পর্যন্ত পিস বোর্ড বিশ্ব শান্তির নতুন মডেল হবে, নাকি জাতিসংঘের বিকল্প হিসেবে মার্কিন স্বার্থ রক্ষার হাতিয়ার হবে, এ নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। (আল জাজিরা)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

কেরালায় ইসলাম গ্রহণ বেড়েছে : হিন্দু ধর্ম ত্যাগও ঊর্ধ্বমুখী

ভারতের কেরালা রাজ্যের সরকারি গেজেটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে ইসলাম গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ও খ্রিষ্টধর্ম গ্রহণের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে বলে পরিসংখ্যানে দেখা গেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সালে কেরালায় ৪০ জন ইসলাম ধর্ম ত্যাগ করলেও ১৪৪ জন

দুর্নীতির অভিযোগে চীনের আইনসভা থেকে ১৩ সদস্য অপসারণ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশটির সর্বোচ্চ আইনসভা ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’ (এনপিসি) থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৬ জন শীর্ষ জেনারেলসহ মোট ১৩ জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একজন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে এনপিসির স্থায়ী কমিটির

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প : মৃত ৯২০ নিখোঁজ ৫১০০০ এর বেশি

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ আটকা পড়ে আছেন এবং নিখোঁজের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। উদ্ধার অভিযান ধীরগতিতে চলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

যাবজ্জীবন রায়ের পর হুমকির মুখে মধ্যপ্রদেশের নারী বিচারক

ভারতের মধ্যপ্রদেশে ২০২২ সালের এক গণপিটুনি হত্যা মামলায় ১৪ জন তথাকথিত ‘গো-রক্ষক’কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাবাসসুম খান প্রাণনাশের হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের মুখে পড়েছেন। ঘটনাটি দেশজুড়ে বিচারকদের নিরাপত্তা ও বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনা