আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১ ফেব্রুয়ারী ২০২৬: বিশ্বজুড়ে মুসলমানরা ২০২৬ সালের পবিত্র রমজান মাসের অপেক্ষায় রয়েছেন। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আগামী বছর রমজান মাস ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাত জ্যোতির্বিজ্ঞান সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি ২০২৬ রমজানের নতুন চাঁদ উদিত হবে। তবে ওইদিন সূর্যাস্তের অল্প সময় পরই চাঁদ অস্ত যাওয়ায় খালি চোখে চাঁদ দেখা কঠিন হতে পারে।
এ কারণে অনেক দেশেই ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা বেশি বলে উল্লেখ করা হয়েছে। তবে কোথাও কোথাও ১৮ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরু হতে পারে। ইব্রাহিম আল জারওয়ান আরও জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ বরাবরের মতোই চাঁদ দেখার ওপর নির্ভর করবে। সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি চাঁদ পর্যবেক্ষণের পর আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেবে। উল্লেখ্য, ইসলামিক ক্যালেন্ডার চন্দ্র মাসভিত্তিক হওয়ায় এটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রতি বছর ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সে কারণে ২০২৬ সালে রমজান মাস শীতকালেই পড়বে বলে ধারণা করা হচ্ছে।
সংস্কার/ইএমই
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া