অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জেন-জি ৭২-এর সংবিধান চায় না : সংসদে হান্নান মাসউদের বক্তব্য

ছবি : সংগৃহীত

সংস্কার ৩০ মার্চ ২০২৬ সোমবার: তরুণ প্রজন্ম বা জেন-জি আর ১৯৭২ সালের সংবিধান চায় না বলে মন্তব্য করেছেন এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। রোববার ২৯ মার্চ ২০২৬ সন্ধ্যায় জাতীয় সংসদে প্রেসিডেন্টের ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। হাতিয়া থেকে নির্বাচিত এই বিরোধীদলীয় এমপি নিজেকে সংসদের সর্বকনিষ্ঠ সদস্য উল্লেখ করে বলেন, তিনি জেন-জির প্রতিনিধি হিসেবেই সংসদে কথা বলছেন।

তিনি বলেন, স্বাধীনতার ৩০ বছর পর জন্ম নেওয়া প্রজন্ম কেন ভোটাধিকার পায়নি, সে প্রশ্নের জবাব তারা চায়। তাদের পূর্বপুরুষরা ১৯৭১ সালে রক্ত দিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, কিন্তু সেই নিরাপত্তা ও অধিকার তারা পায়নি বলে দাবি করেন তিনি।

হান্নান মাসউদ বলেন, ১৯৭১ সালে ৩০ লাখ মানুষের আত্মত্যাগের লক্ষ্য ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ, ভোটাধিকার নিশ্চিত করা, রক্ষীবাহিনী না থাকা এবং দুর্ভিক্ষমুক্ত বাংলাদেশ। কিন্তু বাস্তবে দুর্ভিক্ষ ও ১৯৭৩ সালের ভোট কারচুপির ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান দেশকে অর্থনৈতিক, রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে পুনর্গঠনে ভূমিকা রাখেন এবং বেগম জিয়াও একাধিকবার হাতিয়া সফর করেছেন। তবুও তার এলাকায় এখনও বহু মানুষ গৃহহীন অবস্থায় রয়েছে।

তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে এবং তার গাড়িবহরে হামলা চালানো হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ১৯৯৪ সালের মাগুরা নির্বাচনের মতো পরিস্থিতি আবার তৈরি করা হচ্ছে কি না।

নিজেকে সবচেয়ে কম বয়সী প্রার্থী উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনবার হামলার শিকার হয়েছেন এবং সংসদ সদস্য হিসেবেও এলাকায় গিয়ে হামলার মুখে পড়েছেন। এমনকি দেশীয় অস্ত্র নিয়ে তাকে আক্রমণের চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এসব হামলাকারীদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের রক্তের অভিযোগও তোলেন তিনি।

হান্নান মাসউদ আরও বলেন, তার এলাকায় শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার কারণে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন, কিন্তু এখনো অপরাধীরা গ্রেপ্তার হয়নি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, দেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন তিনি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা