অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াতে ইসলামীর

ছবি : সংগৃহীত

সংস্কার ২৩ মার্চ ২০২৬ সোমবার: রাজধানীতে এক মতবিনিময় সভায় জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। সোমবার ২৩ মার্চ ২০২৬ রাজধানীর একটি মিলনায়তনে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, তুরাগ মধ্য থানা নায়েবে আমীর কামরুল হাসান, উত্তরা পশ্চিম থানা সেক্রেটারি ফিরোজ আলম এবং ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সাবেক সভাপতি তারিক হাসানসহ অন্যান্য নেতারা।

মতবিনিময়কালে সেলিম উদ্দিন শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সঙ্গে একান্তে কথা বলেন। তিনি তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সাধ্যমতো সমাধানের আশ্বাস দেন।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে আওয়ামী ফ্যাসিবাদী শাসন দেশকে চাপে রেখেছিল। ২০০৮ সালে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিলসহ বিভিন্ন পদক্ষেপে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ১৬ বছর ধরে অপশাসন চলেছে। তবে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে দেশ সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে এবং দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ পেয়েছে।

তিনি আরও বলেন, এই আন্দোলনে প্রায় ২ হাজার প্রাণ ঝরে গেছে এবং হাজার হাজার তরুণ আহত হয়ে পঙ্গুত্ব বা অন্ধত্ব বরণ করেছেন। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের প্রতি সহানুভূতি জানান।

সেলিম উদ্দিন জানান, জুলাই যোদ্ধাদের সম্মান জানাতে জামায়াত প্রতিটি শহীদ পরিবারকে কমপক্ষে ২ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে, অনেক ক্ষেত্রে এর চেয়েও বেশি দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসায় সহযোগিতা করা হয়েছে এবং তা এখনো চলমান রয়েছে। এছাড়া শহীদদের তালিকা ও সংক্ষিপ্ত জীবনী বিভিন্ন ভাষায় গ্রন্থাকারে প্রকাশ করে তাদের আত্মত্যাগের কথা বিশ্বে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের প্রতি এ ধরনের সহায়তা ও সম্মান প্রদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, অবিলম্বে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা