আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ মে ২০২৬ মঙ্গলবার: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর চালু হলে মানুষ সেখানে এসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলকে ঘৃণাভরে স্মরণ করবে। মঙ্গলবার ১২ মে ২০২৬ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়নকাজ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, জুলাই অভ্যুত্থানের সময় শেখ হাসিনা মানুষ হত্যার নির্দেশ দিয়েছিলেন এবং এ সংক্রান্ত কলরেকর্ড জাদুঘরে সংরক্ষিত রয়েছে। তার ভাষায়, এই জাদুঘরের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবেন। তিনি আরও বলেন, জনগণ এখানে এসে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতি ক্ষোভ প্রকাশ করবে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই জাদুঘর প্রমাণ করবে যে গণতন্ত্রের জন্য মানুষ হাসিমুখে জীবন দিতেও প্রস্তুত থাকে। তার মতে, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পদ হয়ে উঠবে। তিনি আরও মন্তব্য করেন, জুলাই গণঅভ্যুত্থান দীর্ঘদিন ধরে বাঙালি জাতিকে অনুপ্রাণিত করবে।
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, জুলাই জাদুঘর ফ্যাসিবাদ থেকে মুক্তির প্রতীক হিসেবে কাজ করবে। পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় জানান, আগামী জুলাইয়ের শেষ দিকে অথবা ১ আগস্টের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর উদ্বোধন করা হতে পারে। জাদুঘরটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় ড. মোহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্পিকার।
সংস্কার/ইএমই
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়