আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৮ ডিসেম্বর ২০২৫: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের অভিযোগ তুলে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য প্ল্যাটফর্ম।
গতকাল বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় জুলাই ঐক্যের নেতাকর্মীরা একত্রিত হয়ে ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে আন্দোলনকারীরা সড়কে বিক্ষোভ শুরু করেন এবং রাস্তা অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের পর কর্মসূচি শেষ করেন তারা।
বিক্ষোভ চলাকালে জুলাই ঐক্যের নেতারা বলেন, ভারতীয় আগ্রাসন ও হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, বাংলাদেশের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র বন্ধ করতে হবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারত থেকে দেশে পাঠাতে হবে। তারা দাবি করেন, সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হচ্ছে এবং বিগত সরকারের সময় সংঘটিত বেশির ভাগ গুমের ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর লোকজন জড়িত ছিল।
নেতারা আরও দাবি করেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার পেছনেও ভারতের হাত ও পরিকল্পনা রয়েছে। তাদের মতে, আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলনের মুখ শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ভারতের একাংশ আনন্দ-উল্লাস করেছে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।
সড়ক অবরোধ করে বক্তারা বলেন, বাংলাদেশ ২.০-তে কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। এ সময় আন্দোলনকারীরা, দিল্লি না ঢাকা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আমার ভাই হাসপাতালে, খুনি কেন বাইরে এবং কথায় কথায় বাংলা ছাড় - বাংলা কি তোর বাপ-দাদার? - এ ধরনের স্লোগান দেন।
এর আগে জুলাই ঐক্যের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকেই ভারতের ‘প্রক্সি শক্তিগুলো’ নতুন করে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে গণহত্যার সঙ্গে জড়িতদের ভারত আশ্রয় দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই কর্মসূচিতে দেশপ্রেমিক বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা