আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ০৭ জানুয়ারী ২০২৬: চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করে কোনো বক্তব্য দেওয়া ধৃষ্টতা এবং এ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলন ছিল জাতির মুক্তির সংগ্রাম এবং এটিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। গতকাল বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ একটি মামলার শুনানিকালে তিনি এসব কথা বলেন।
শুনানিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ. রহমান ও তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে যুক্তি উপস্থাপন করেন সিনিয়র অ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরী। তিনি দাবি করেন, জনগণের জানমাল রক্ষার জন্যই জুলাই মাসে কারফিউ জারি করা হয়েছিল। তবে তার এ বক্তব্যের বিরোধিতা করে প্রসিকিউশন আপত্তি তোলে। শুনানিকালে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে অভিযোগ গঠন না করার আবেদন জানান এবং অব্যাহতি চান। অপরদিকে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এর আগে প্রসিকিউশন সালমান এফ. রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্র। অভিযোগে বলা হয়, তাদের ধারাবাহিক কর্মকাণ্ডের ফলে মিরপুর-১, ২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র হামলায় বহু ছাত্র-জনতা প্রাণ হারান। অথচ এসব নির্যাতন বন্ধে তারা কোনো কার্যকর ব্যবস্থা নেননি।
পরে এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, জনগণের জানমাল রক্ষার উদ্দেশ্যে কারফিউ দেওয়া হয় নি। কারণ আন্দোলনকারীরা ছিলেন নিরস্ত্র ও মুক্তিকামী মানুষ, যারা ন্যায্য দাবিতে আন্দোলন করেছিলেন। তিনি বলেন, এ আন্দোলনকে সন্ত্রাসবাদী আন্দোলন বলার ধৃষ্টতা যেন কেউ না দেখায়, এ বিষয় মাথায় রেখেই আসামিপক্ষকে যুক্তি উপস্থাপন করতে হবে। জুলাই চার্টার, জুলাই সনদ এবং রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই-আগস্টের আন্দোলনকে জাতির মুক্তির সংগ্রাম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
সংস্কার/ইএমই
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া