আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ০৫ ডিসেম্বর ২০২৫: কাতারের উদ্যোগে জার্মানি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছে যা খুব শিগগিরই ঢাকায় আসছে বলে জানা গেছে। শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫, বিষয়টি কাতার দূতাবাস আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রতিষ্ঠান বিমান সরবরাহ করলেও এর ভাড়া, সমন্বয় ও পুরো অপারেশনের দায়িত্ব নিয়েছে কাতার সরকার। শনিবার বিকেল ৫টার দিকে এই বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রয়োজনীয় সব ‘অবতরণ অনুমতি’ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, কারিগরি সমস্যার কারণে নির্ধারিত দিনে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসতে পারেনি।
এদিকে একই দিনে বেলা পৌনে ১১টার দিকে জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইট ঢাকায় অবতরণ করে। বিমান ছাড়ার পরই তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সব কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী রবিবার ৭ ডিসেম্বর ২০২৫, লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারে খালেদা জিয়াকে বহনকারী ওই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। খালেদা জিয়ার সঙ্গে যাত্রায় থাকবেন তার পরিবারের সদস্যেরা, লন্ডন থেকে আসা জুবাইদা রহমান, হাসপাতালে নিয়মিত থাকা প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। পাশাপাশি মেডিকেল বোর্ডের সদস্য এবং নিরাপত্তা টিমের কর্মকর্তারাও থাকবেন এ যাত্রায়।
সংস্কার/ইএফহ
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া