আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২০ জানুয়ারী ২০২৬: চট্টগ্রামের জঙ্গল ছলিমপুর এলাকাকে অবৈধ দখলদার ও সন্ত্রাসমুক্ত করতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান। মঙ্গলবার নগরীর পতেঙ্গায় র্যাব-৭-এর প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে সব আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে সমন্বিত অভিযান চালানো হবে।
সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় সোমবার অভিযানে গিয়ে হামলায় নিহত র্যাব-৭-এর সদস্য নায়েক সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজায় অংশ নিতে চট্টগ্রামে আসেন র্যাবপ্রধান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে জঙ্গল ছলিমপুরে স্থানীয় সন্ত্রাসীদের হাতে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলার শিকার হয়েছেন। এ কারণে এবার সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, এপিবিএন, জেলা পুলিশসহ দেশের সব আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে অভিযান পরিচালনা করবে।
তিনি আরও জানান, জেলা প্রশাসনের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। যেসব স্থানে সন্ত্রাসীদের অভয়াশ্রম গড়ে উঠেছে, সেগুলো সরকারি জায়গা হলে তা উদ্ধারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যত সময়ই লাগুক, যত দিনই লাগুক, এসব সন্ত্রাসী ঘাঁটি সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। র্যাবের মহাপরিচালক বলেন, সন্ত্রাসীরা কোনোভাবেই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয়। জঙ্গল ছলিমপুরে গড়ে ওঠা সন্ত্রাসীদের অভয়াশ্রম ধ্বংস করা হবে।
সংস্কার/ইএমই
দীর্ঘ কূটনৈতিক নীরবতা ও ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের প্রথম চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং
চীনের চার দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ
বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। একই দিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের